ঢাকা সোমবার, ১৩ জুলাই, ২০২৬

সেনা সদরের বক্তব্য প্রত্যাখ্যান করছে গণঅধিকার পরিষদ


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ৯-৯-২০২৫ দুপুর ১০:১৪

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় সেনা সদরের দেওয়া বক্তব্য প্রত্যাখ্যান করেছে গণঅধিকার পরিষদ। গত ২৯ আগস্ট রাতে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে শান্তিপূর্ণ সংবাদ সম্মেলন চলাকালে পুলিশ ও সেনাবাহিনীর কতিপয় সদস্য পরিকল্পিতভাবে নুরুল হক নুরসহ নেতাকর্মীদের ওপর হামলা চালায় বলে গণঅধিকার পরিষদের অভিযোগ। এ সময় তাদের কার্যালয়ে ঢুকে ভাঙচুর ও লাঠিচার্জ করা হয়, যাতে শতাধিক নেতাকর্মী আহত হন এবং নুরসহ অনেকের অবস্থা আশঙ্কাজনক হয়।

গণঅধিকার পরিষদ মনে করে, সেনা সদরের দেওয়া বক্তব্যটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং ভুল তথ্যের ওপর প্রতিষ্ঠিত। যেখানে তাদের ন্যায়বিচার নিশ্চিতে সহযোগিতা প্রত্যাশিত ছিল, সেখানে উল্টো হামলাকারীদের প্রশ্রয় দেওয়া হয়েছে। এই ধরনের অবস্থান জনগণের অধিকার, ন্যায়বিচার ও গণতান্ত্রিক মূল্যবোধকে অসম্মান করে বলে তারা মনে করে।

গণঅধিকার পরিষদ জানায়, ২৯ আগস্ট গণঅধিকার পরিষদ ও জাতীয় পার্টির মধ্যে কোনো সংঘর্ষ ঘটেনি। বরং তাদের শান্তিপূর্ণ মিছিল চলাকালে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে অবস্থানরত আওয়ামী লীগ, যুবলীগ ও জাতীয় পার্টির নেতাকর্মীরাই প্রথমে হামলা চালায়। পরবর্তীতে মশাল মিছিল শেষে সংবাদ সম্মেলন চলাকালে পুলিশ ও সেনাবাহিনীর কতিপয় সদস্য পরিকল্পিতভাবে হামলা করে। তাদের দাবি, এই হামলার মূল উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ের অগ্রসৈনিক ও জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নায়ক নুরুল হক নুরকে হত্যা করা।

গণঅধিকার পরিষদ দৃঢ়ভাবে বিশ্বাস করে যে, সরকারের গঠিত তদন্ত কমিশন এই ঘটনার প্রকৃত সত্য উদ্ঘাটন করবে এবং অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনবে। তারা আরও মনে করে, তদন্ত চলাকালীন সময়ে সেনা সদরের এমন বক্তব্য তদন্ত কার্যক্রমে বাধা ও প্রভাব সৃষ্টি করতে পারে।

এমএসএম / এমএসএম

উত্তরা ১৩ নম্বর সেক্টরে ফ্রি মেডিকেল ক্যাম্প, বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেলেন বিপুলসংখ্যক মানুষ

৪ বছর মেয়াদি ডেন্টাল ডিপ্লোমাধারীদের বিএমডিসি নিবন্ধনের দাবিতে মানববন্ধন

পুলিশের চাকরি কাওসার রুমির হাতে জাদুর কাঠি

বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াবে বিজনেস এলিট ক্লাব -খালেদ মোশারফ হোসেন চৌধুরী ‎

ডাব্লুএসএফসি নির্বাহী পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত

কাশিমপুর কারাগার থেকে পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ঢাকায় গ্রেফতার

ঢাকায় জমিয়তে উলামায়ে ইসলামের কাউন্সিল ও সদস্য সম্মেলন অনুষ্ঠিত

ডেমরায় ধার্মিক পাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে ব্যবসা ও সেবনের বিস্তার রোধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি র‍্যালি

​বাকপ্রতিবন্ধী পরিচ্ছন্নতা কর্মী ববি হত্যার বিচার দাবিতে রাজধানীতে মানববন্ধন

তরুণদের মাদক থেকে দূরে রাখতে পারিবারিক সচেতনতা জরুরি: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

উত্তরা পশ্চিম থানা পুলিশের অভিযানে ৯৬১ বোতল ফেনসিডিল ও নগদ ২ লাখ ৯০ হাজার টাকা উদ্ধার, আটক ১

দেশ পুনর্গঠনে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে: লায়ন নুর ইসলাম

শেখ হাসিনার বক্তব্য প্রচার না করতে গণমাধ্যমের প্রতি সরকারের অনুরোধ