ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

চাঁদপুরে কোস্ট গার্ডের অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র জব্দ


আলআমিন ভূঁইয়া, চাঁদপুর photo আলআমিন ভূঁইয়া, চাঁদপুর
প্রকাশিত: ৯-৯-২০২৫ দুপুর ১২:৫০

চাঁদপুরে কোস্ট গার্ডের একটি বিশেষ অভিযানে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র, দুটি রাম দা এবং দুটি চাইনিজ কুড়াল জব্দ করা হয়েছে। মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত ৮ সেপ্টেম্বর, সোমবার, দিবাগত রাত সাড়ে ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর উত্তর মতলব থানাধীন মোহনপুর লঞ্চঘাট সংলগ্ন এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর। তারা জানতে পারে, সেখানে একটি ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। অভিযান চলাকালীন কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালিয়ে যায়। এ সময় ওই এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্রগুলো জব্দ করা হয়। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।

জব্দকৃত অস্ত্রের বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। কোস্ট গার্ড কর্মকর্তা আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণায় আনা ৫ লাখ টাকার ফলের চালান আটক

৫০৭ কোটি টাকার ভুয়া বিল দেয়ায় মাগুরা পল্লী বিদ্যুতের জিএম তাৎক্ষণিক বরখাস্ত

চুনতি অভয়ারণ্যে বনখেকোদের তাণ্ডব

বাঘায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

পঞ্চগড় পৌর শহরে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

নাগরিক সেবায় প্রকাশ্য ঘুষ ও দুর্নীতির অভিযোগ: কচুয়ায় ইউপি প্রশাসক অবরুদ্ধ, উদ্ধার করল প্রশাসন

সিংড়ায় ৫ দিন ধরে গৃহবধূ ও শিশুকন্যা নিখোঁজ, সন্ধান চায় পরিবার

চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড

প্রকৃতির সান্নিধ্যে প্রশান্তি আর বিনোদনের অপূর্ব ঠিকানা " শালিখা ইকোপার্ক "

বরিশালের আটটি কলেজে একাদশে শ্রেণিতে এবারও মেলেনি কোনো শিক্ষার্থী

নোয়াখালী মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ টাকার প্রকল্প অনুমোদন

টুঙ্গিপাড়ায় পুকুর-বিলে ছাড়া হলো ২৮৫ কেজি মাছের পোনা

নাজিরপুরের বাবুরহাট মাধ্যমিক বিদ্যালয়: ছয় দশক ধরে শিক্ষার আলো ছড়াচ্ছে ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি