ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

নিষিদ্ধ ছাত্রলীগের নেতা এখন ডাকসুর নির্বাচনে


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯-৯-২০২৫ দুপুর ১২:৫২

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে নিষিদ্ধ ছাত্রলীগের স্কুলছাত্র বিষয়ক সম্পাদক মমিনুল ইসলাম বিধান এখন বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদপ্রার্থী বলে অভিযোগ উঠেছে। ৯ সেপ্টেম্বর ডাকসুর নির্বাচনকে কেন্দ্র করে এমন অভিযোগ নানা জল্পনা-কল্পনার জন্ম দিয়েছে। ভিপি পদে শামীম হোসেনসহ কেন্দ্রীয় সংসদের ২৮টি পদে একাধিক পদপ্রার্থী আওয়ামী লীগ ও ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্ট বলে অভিযোগ উঠেছে। গণমাধ্যমের হাতে আসা কিছু মেসেজ স্ক্রিনশটে দেখা যায়, গত ৩০-১১-২০২২ তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড. মুহম্মদ শহীদুল্লাহ্ হলের নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম (জাহিদ) ও সাধারণ সম্পাদক শরীফ আহমেদ (মুনিম) স্বাক্ষরিত কমিটিতে স্কুলছাত্র বিষয়ক সম্পাদক হিসেবে ছিলেন মো. মমিনুল ইসলাম বিধান। জানা গেছে, তিনি তার ব্যাচের মধ্যে সবচেয়ে বেশি রাজনৈতিকভাবে সক্রিয় ছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে, গত পাঁচ মাস আগে মাস্টার্সের ফলাফল প্রকাশিত হলেও তিনি প্রশাসনের বিশেষ সুবিধায় এখনো হলে অবস্থান করছেন। এছাড়াও অভিযোগ উঠেছে, মমিনুল ইসলাম বিধান একজন নেশাগ্রস্ত ব্যক্তি। হলের মধ্যে নিয়মিত গ্রুপ করে মাদক সেবন করেন এবং গাঁজার আসর বসান। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে এক দফা দাবির সম্পূর্ণ বিরোধিতা করা ছাড়াও বিভিন্ন সময়ে ছাত্রদলের ওপর হামলা করার সঙ্গে তিনি সক্রিয়ভাবে জড়িত ছিলেন।

যদিও ডাকসু নির্বাচনকে ঘিরে আওয়ামী লীগের আনুষ্ঠানিক সমর্থনপ্রাপ্ত প্রার্থীদের নিয়ে নানা গুঞ্জন চলছিল, সাম্প্রতিক এই স্ক্রিনশট ফাঁসের পর অভিযোগটি নতুন করে স্পষ্ট হয়েছে।

এমএসএম / এমএসএম

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে

লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল

মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ

তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির প্লট রাজউক কর্তৃক অন্যকে বরাদ্দ দেয়ার উদ্যোগের প্রতিবাদে সেক্টরবাসীর মানববন্ধন

উত্তরা ১২ নম্বর সেক্টর সোসাইটি ও ইউনিমার্টের আয়োজনে শিশু-কিশোরদের তিন মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন

দেশের সমসাময়িক বিষয় নিয়ে ‘বাংলাদেশ ভূমিহীন আন্দোলন’-এর বর্ধিত সভা অনুষ্ঠিত

ভরপাশা ইউনিয়ন বিএনপির কমিটিতে জুবেল জোমাদ্দার যুগ্ম-সাধারণ সম্পাদক মনোনীত

নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি

মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)