ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

চাঁদপুরে শতাধিক কৃতি শিক্ষার্থী পেল বাইসাইকেল


আলআমিন ভূঁইয়া, চাঁদপুর photo আলআমিন ভূঁইয়া, চাঁদপুর
প্রকাশিত: ৯-৯-২০২৫ দুপুর ৩:২১

চাঁদপুর সদর উপজেলার বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ ও মাধ্যমিক শিক্ষার মানোন্নয়ন নিয়ে সংশ্লিষ্ট অংশীজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সদরের ৫২টি শিক্ষা প্রতিষ্ঠানের ১২৫ কৃতি শিক্ষার্থীকে বাইসাইকেল দেয়া হয়।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের উদ্যোগে বাইসাইকেল বিতরণ ও সভার আয়োজন করা হয়।  

সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন। তিনি বক্তব্যে বলেন, শিক্ষিত প্রজন্মই দেশকে এগিয়ে নিতে পারে। শিক্ষার্থীদের জন্য বাইসাইকেল শুধুমাত্র একটি বাহন নয়, এটি তাদের শিক্ষা গ্রহণের একটি বড় সহায়ক। সময়মতো বিদ্যালয়ে পৌঁছাতে পারবে, পড়াশোনায় মনোযোগী হতে পারবে। তবে শুধু বাইসাইকেল পেলেই হবে না, শিক্ষার্থীদের অবশ্যই নিজেদের অধ্যবসায় বাড়াতে হবে এবং প্রতিষ্ঠানের সামগ্রিক শিক্ষার মান উন্নয়নে কাজ করতে হবে।

তিনি বলেন, শিক্ষার্থীদের মন হচ্ছে মমের মত। তাদেরকে যেভাবে শিক্ষা দেয়া হয়, সেভাবে শিখবে। তাই সরকারের পাশাপাশি শিক্ষক, অভিভাবক এবং সমাজের প্রত্যেককে শিক্ষার মানোন্নয়নে ভূমিকা রাখতে হবে।

সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ সাখাওয়াত জামিল সৈকত। 

উপস্থিত ছিলেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলী জিন্নাহসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, শিক্ষক ও অভিভাবক।

সবশেষে শিক্ষার্থীদের হাতে বাইসাইকেল তুলেদেন জেলা প্রশাসকসহ অতিথিরা।

এমএসএম / এমএসএম

রামপালে বিশেষ অভিযানে ৭ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

নেত্রকোণায় এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপিত

খুলনায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

বরগুনায় বাসে আগুন, ককটেল বিস্ফোরণ ও প্রতিষ্ঠানে তালা

পত্নীতলায় সুবাস ছড়াচ্ছে সুগন্ধি আতব ধান

মোহনগঞ্জে হাওর এক্সপ্রেসের বগিতে আগুন, সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে হামলা

আলফাডাঙ্গায় নিষিদ্ধ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মীম গ্রেপ্তার

মধুখালীতে এইচএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা ও ক্রীড়াসামগ্রী বিতরণ

মিরসরাইয়ে মিয়ানমারে সার পাচারকালে বিএনপি-ছাত্রদলের ৩ নেতা গ্রেপ্তার

খালিয়াজুরীতে নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের ঝটিকা মিছিল ও দেয়াল লিখন

চাঁদপুরে মেঘনা নদী থেকে অজ্ঞাতনামা শিশুর মরদেহ উদ্ধার

কুড়িগ্রামে আগুনে পুড়ল ৬ দোকান, ২০ লাখ টাকার ক্ষতি

ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে র‍্যালি ও সমাবেশ