ঢাকা মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

আমি সম্পদের লোভী নই, কর্মীদের জন্যই নমিনেশন চাই: বিএনপি প্রার্থী খন্দকার নাসিরুল ইসলাম


মফিজুর রহমান মুবিন, মধুখালি photo মফিজুর রহমান মুবিন, মধুখালি
প্রকাশিত: ১০-৯-২০২৫ দুপুর ১:৪৬

ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি ও ফরিদপুর ১ আসনের বিএনপির নমিনেশন প্রার্থী আলহাজ্ব খন্দকার নাসিরুল ইসলাম বলেছেন,“আমি যদি নমিনেশন পাই, সেই নমিনেশন হবে আপনাদের। আমি যদি ধানের শীষ প্রতীক পাই, সেই প্রতীকের মালিক হবেন আপনারা। আমি আব্দুর রহমান হতে চাই না, আমি শাহ মো. আবু জাফর হতে চাই না। আল্লাহ আমাকে যে অর্থ-সম্পদ দিয়েছেন, আলহামদুলিল্লাহ অনেক দিয়েছেন। আমি সম্পদের লোভী নই, কর্মীদের জন্যই নমিনেশন চাই।”
 
তিনি আরও বলেন,“এ আসনের মানুষ আমাকে যে ভালোবাসা দিয়েছেন, আমি সেই ভালোবাসার প্রতিদান দিতে চাই। আসল শক্তি হলো আপনাদের ঐক্য ও পরিশ্রম।”
 গতকাল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৫টায় মধুখালী উপজেলার কোড়কদী ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাসবিহারী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ কোড়কদী ইউনিয়ন বি এনপির কর্মী সম্মেলনে উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব মিহির কুমার বাবলুর সঞ্চালনায় এবং আহ্বায়ক গোলাম মোস্তফা বাকির সভাপতিত্বে বক্তব্য রাখেন— উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ও প্রস্তুত কমিটির সদস্য রাকিব হোসেন চৌধুরী ইরান, উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও প্রস্তুত কমিটির সদস্য মোঃ আবুল কাশেম আবুল, সদস্য শাহাবুদ্দিন আহমেদ সতেজ, মোঃ আব্দুল আলিম মানিক, ভিপি শাহীন, মোঃ হাবিবুর রহমান হাবিব, সাইদুর রহমান সাঈদ, মোহাম্মদ বদিউজ্জামান বাবলু, উপজেলা যুবদলের আহ্বায়ক এস এম মুক্তার হোসেন ও সদস্য সচিব তারিকুল ইসলাম এনামুল, কৃষক দলের আহ্বায়ক মেহেদী হাসান মুন্নু ও সদস্য সচিব তানভীর আহমেদ শিমুল, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ আকরাম খান ও সদস্য সচিব জহিরুল ইসলাম লিটন,  উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ ওমর ফারুক ও সদস্য সচিব মোঃ সাদ্দাম আরেফিনসহ আরও অনেকে।

এমএসএম / এমএসএম

গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ময়লার স্তুপ থেকে জীবিত নবজাতক কন্যা সন্তান উদ্ধার

দখলীয় জমিকে বেদখল দেখিয়ে প্রতিবেদনের পর রাতারাতি ঘর তুলে জমি দখলের দাবি

দাদপুরে দীর্ঘদিনের অবহেলিত রাস্তা এসবি করণ সম্পন্ন

টঙ্গীতে র‌্যাব-১-এর বিশেষ মাদকবিরোধী অভিযানে ১৭ মাদক কারবারি ও সেবনকারী আটক

এইচএসসি পরীক্ষা সুষ্ঠু করতে নরসিংদীতে কঠোর বিধিনিষেধ আরোপ

গ্রাম্য বিরোধের জের সিংড়ায় পারিল গ্রামে ৮ বছরে ব্যবসা প্রতিষ্ঠান লুট, ৩ মাস যাবত বন্ধ

চাকরির ফাঁকে দেশি-বিদেশি অর্ধশতাধিক জাতের আম চাষে সফল রেজাউল

শিবচরে ১১৬৫ পিস ইয়াবাসহ কথিত মাদক ব্যবসায়ী আটক

মনপুরায় তরুণীকে উত্ত্যক্ত ও শ্লীলতাহানি থানায় লিখিত অভিযোগ

রায়গঞ্জে ইমাম ও মন্দির কমিটির নেতাদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পিরোজপুরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

গোদাগাড়ীতে মাদকমুক্ত সমাজ গঠনে মতবিনিময় ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর সবুজ বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাস্তবায়নে বরুড়ায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বৃক্ষরোপণ কর্মসূচি