ফরিদপুরে বড় দুটি দলের তৃণমূলের নেতাকর্মীরা ক্ষুব্ধ ও হতাশায়
ফরিদপুরে বড় দুটি রাজনৈতিক দলের তৃণমূলের নেতাকর্মীরা মন ভেঙে ক্ষুব্ধ ও হতাশায় ভুগছেন। অনেক তৃণমূল নেতাকর্মী রাজনীতি ছেড়ে দেয়ার চিন্তা-ভাবনা করছেন। ফরিদপুরে জেলা বিএনপির কমিটি নেই দুই বছর ধরে। অন্যদিকে ফরিদপুর জেলা আ’লীগের কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়েছে প্রায় এক বছর আগে। মাঝে মাঝে সহযোগী সংগঠনগুলোর আহ্বায়ক কমিটি করে দেয়া হচ্ছে।
ওই কমিটিতে নাম নেই তৃণমূলের নেতাকর্মীদের, যেসব তৃণমূলের নেতাকর্মী মাঠপর্যায়ে দলের জন্য রাজপথে থাকতেন এবং যেসব নেতাকর্মী হামলা-মামলা ও নির্যাতনের শিকার হয়ে আদালতের বারান্দা দিয়ে এখনো ঘুরছেন রাজনৈতিক মামলায়। যেসব নেতাকর্মী দলের জন্য কোনো কাজ করেনি, হামলা-মামলার শিকার হয়নি এবং একাধিক পদে পদ-পদবি ব্যবহার করছে তারাই আবার নতুনভাবে আহ্বায়ক কমিটিতে স্থান পাচ্ছেন। রাজনীতি থেকে ছিটকে পড়ছেন দুঃসময়ের রাজপথের তৃণমূল নেতাকর্মীরা।
এ বিষয়ে রাজেন্দ্র কলেজের ছাত্রদলের সাবেক তুখোড় ছাত্রনেতা ‘৯০-এর এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম সংগঠক মো. মিরাজুল ইসলাম মিল্টন জানান, যেভাবে কেন্দ্রীয় শীর্ষপর্যায়ের নেতারা আহ্বায়ক কমিটিসহ বিভিন্ন কমিটি করে দিচ্ছে এটা ঠিক নয়। প্রকৃত নেতাকর্মীরা দলের সংগঠন থেকে বাদ পড়ে যাচ্ছেন এবং এ ধরনের কর্মকাণ্ডের জন্য দলের অভ্যন্তরীণ কোন্দল বাড়ছে।
বঙ্গবন্ধু গবেষণা পরিষদের ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা ডা. অহিদুর রহমান বলেন, যেসব তৃণমূলের ও রাজপথের নেতাকর্মীরা আছেন তাদের অগ্রাধিকারভিত্তিতে যে কোনো সহযোগী সংগঠনের পদ-পদবি দেয়া উচিত। একই নেতাকে একাধিক সংগঠনে পদ-পদবি না দেয়াই উচিত। এ কারণে তৃণমূলের নেতাকর্মীরা পদ-পদবি পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন।
ফরিদপুরের আ’লীগ ও বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা ক্ষুব্ধ এবং হতাশায় ভুগছেন বলে জানান তারা।
এমএসএম / জামান
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা