ফরিদপুরে স্কুলের অর্ধশতবর্ষী গাছের ডাল ও মসজিদের উন্নয়নের নামে সরকারি গাছ কর্তন
ফরিদপুরের বোয়ালমারীতে মসজিদের উন্নয়নের নামে সরকারি গাছ ও মাঠ পরিষ্কার করার নামে স্কুলের অর্ধশতবর্ষী গাছের ডাল কর্তনের অভিযোগ পাওয়া গেছে।
অনুসন্ধানে জানা গেছে, উপজেলার ময়না ইউনিয়নের পাঁচময়না জামে মসজিদের উন্নয়নের নামে ঠাকুরপুর-গোহাইলবাড়ি সড়কের তিনটি সরকারি শিশু গাছ কেটে বিক্রি করা হয়েছে। গাছগুলো বিক্রি করেন ময়না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নাসির মো. সেলিম এবং ওই সড়ক উন্নয়নের ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন। গাছ তিনটির আনুমানিক মূল্য ৫০ হাজার টাকা।
পাঁচময়না গ্রামের কাঠ ব্যবসায়ী মাহবুর রহমান বলেন, রাস্তার ঠিকাদার এবং ইউপি চেয়ারম্যান নাসির মো. সেলিম আমাকে গাছগুলো বিক্রি করে দিতে বলেন। আমি একটি গাছ ১৫ হাজার টাকায় বিক্রি করে দিয়েছি।
এ ব্যাপারে পাঁচময়না জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মো. মোস্তফা বলেন, গাছ বিক্রির কোনো টাকা পাইনি। গাছের ব্যাপারি টাকা দেব বলে ১৫ দিন ধরে ঘোরাচ্ছে।
গাছ বিক্রির বিষয়ে ময়না ইউপি চেয়ারম্যান নাসির মো. সেলিম বলেন, সড়কের সরকারি গাছ কাটার বিষয়ে আমার কোনো সংশ্লিষ্টতা নেই। আমি কিছুই জানি না।
অপরদিকে উপজেলার গুনবহা ইউনিয়নের বাগুয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান সুলতান গত ১৬ থেকে ১৮ সেপ্টেম্বর স্কুলের দুটি অর্ধশতবর্ষী গাছের মোটা ডাল কেটে ফেলেন। স্কুল প্রাঙ্গণ পরিষ্কার করার নামে ডালগুলো কেটে বিক্রি করেন তিনি। ওইসব গাছের ডাল কর্তনে উপজেলা প্রশাসন কিংবা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কোনো অনুমতি নেয়া হয়নি।
এ ব্যাপারে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুমানা ইসলাম বলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার মৌখিক নির্দেশে গাছের ডাল কাটার জন্য রেজুলেশন করা হয়। এরপর বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি কামরুজ্জামান সুলতানসহ অন্য সদস্যরা গাছের ডাল কর্তন করে কী করেছেন তা আমি জানি না।
স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি কামরুজ্জামান সুলতান বলেন, মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা স্কুল পরিদর্শনে এসে পরিষ্কার-পরিচ্ছন্নতার কথা বলেছিলেন। তার মৌখিক নির্দেশে গাছের ডালগুলো কাটা হয়েছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ আবু আহাদ বলেন, ওই বিদ্যালয়ের অর্ধশতবর্ষী গাছের ডাল কর্তনের ব্যাপারে আমার কিছু জানা নেই। আমি কোনো নির্দেশনাও দেইনি।
এমএসএম / জামান
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা