ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

কুড়িলে শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১-৯-২০২৫ বিকাল ৫:০

রাজধানীর কুড়িলে বেতন-ভাতার দাবিতে সড়ক অবরোধ করেছেন ইউরোজোন ফ্যাশন গার্মেন্টসের কয়েকশ শ্রমিক। কয়েকদিন আগেও তারা এই সড়ক অবরোধ করেন।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে তারা সড়ক অবরোধ করেন।ডিএমপির গুলশান ট্রাফিক বিভাগের ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।পোস্টে বলা হয়, বাড্ডার কুড়িলে কিছুক্ষণ আগে ইউরোজোন ফ্যাশন গার্মেন্টসের প্রায় ৫০০/৬০০ কর্মী পুনরায় বেতন-ভাতার দাবিতে ইনকামিং ও আউটগোয়িং রাস্তা বন্ধ করে দিয়েছে। ফলে কুড়িল থেকে বাড্ডার দিকে ও বাড্ডা থেকে কুড়িলের দিকে কোনো গাড়ি যাচ্ছে না।

পাশাপাশি এয়ারপোর্ট রোডে ঢাকা উত্তরা-ময়মনসিংহ হাইওয়ের ইনকামিং এবং আউটগোয়িং উভয় দিকে রাস্তা প্রায় ২০০ কর্মীরা বন্ধ করে দিয়েছে।এ বিষয়ে ডিএমপির ট্রাফিক গুলশান বিভাগের সরকারি পুলিশ কমিশনার (এসি) মো. সোহেল রানা বলেন, শ্রমিকদের গার্মেন্টস কর্তৃপক্ষের সঙ্গে বেতন-ভাতা নিয়ে একটি ঝামেলা চলছিল। গতকাল শ্রমিকদের পাওনা বেতন ভাতা দিয়ে দেওয়ার কথা ছিল। কিন্তু মালিকপক্ষ তা দিতে পারিনি। এর জন্যই আজ কিছু শ্রমিক কুড়িলের দুই পাশের রাস্তা অবরোধ করেছে এবং বিমানবন্দর এলাকায় ঢাকা-ময়মনসিংহ রোডও অবরোধ করে রেখেছে। শ্রমিকদের অবরোধের যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। চেষ্টা করছি পরিস্থিতি নিয়ন্ত্রণে কিন্তু এই মুহূর্তে যান চলাচল স্বাভাবিক করা যাচ্ছে না।

এমএসএম / এমএসএম

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে

লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল

মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ

তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির প্লট রাজউক কর্তৃক অন্যকে বরাদ্দ দেয়ার উদ্যোগের প্রতিবাদে সেক্টরবাসীর মানববন্ধন

উত্তরা ১২ নম্বর সেক্টর সোসাইটি ও ইউনিমার্টের আয়োজনে শিশু-কিশোরদের তিন মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন

দেশের সমসাময়িক বিষয় নিয়ে ‘বাংলাদেশ ভূমিহীন আন্দোলন’-এর বর্ধিত সভা অনুষ্ঠিত

ভরপাশা ইউনিয়ন বিএনপির কমিটিতে জুবেল জোমাদ্দার যুগ্ম-সাধারণ সম্পাদক মনোনীত

নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি

মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)