ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

ডুয়েটে চান্সপাওয়া মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করেন বৃহত্তর চট্টগ্রাম সমিতি গাজীপুর


এম এস রহমান  photo এম এস রহমান
প্রকাশিত: ১২-৯-২০২৫ দুপুর ১০:৪৯

"বৃহত্তর চট্টগ্রাম সমিতি-গাজীপুর" এর আয়োজনে এবং "শিন শিন গ্রুপ" এর পৃষ্ঠপোষকতায় ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) সদ্য সুযোগপ্রাপ্ত ‘গাংচিল’ এর চারজন মেধাবী সদস্যকে শিক্ষা বৃত্তি (ভর্তি ফি) প্রদান করা হয়েছে। পরবর্তীতে আরও মেধাবী শিক্ষার্থীদের শুরু থেকে শেষ পর্যন্ত শিক্ষা বৃত্তি প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়। গত ১১ সেপ্টেম্বর ঢাকার উত্তরায় শিন শিন গ্রুপের নিজস্ব কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। এই উদ্যোগের মাধ্যমে "গাংচিল" ও "বৃহত্তর চট্টগ্রাম সমিতি, গাজীপুর"-এর সম্পর্ক আরও দৃঢ় ও অর্থবহ হয়ে উঠেছে। এই মহতী আয়োজনের জন্য "গাংচিল" পরিবারের পক্ষ থেকে "বৃহত্তর চট্টগ্রাম সমিতি-গাজীপুর"-এর সভাপতি ও "শিন শিন গ্রুপ"-এর চেয়ারম্যান জনাব সোহেল সাদাতকে (সিআইপি মহোদয়) আন্তরিক ধন্যবাদ জানিয়েছে গাংচিল পরিবার। তিনি আরও জানান, গরিব ও মেধাবী ছাত্র-ছাত্রীদের সকল প্রকার সহযোগিতা করা হবে। যারা ভালো ফলাফল করবেন তাদের জন্য রয়েছে শিন শিন গ্রুপসহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে মেধা অনুসারে চাকরির সুযোগ। এই আনন্দঘন মুহূর্তে উপস্থিত ছিলেন শিন শিন গ্রুপের পরিচালক জনাব মোহাম্মদ আবু সাদাত, উপদেষ্টা জনাব জাহিদ হাসান ও এইচআর-এর প্রধান জনাব মো. ওবায়দুল হক। আরও উপস্থিত ছিলেন বৃহত্তর চট্টগ্রাম সমিতি-গাজীপুর-এর সহ-সাধারণ সম্পাদক ১ জনাব মো. শাহাজাহান, সহ-সাধারণ সম্পাদক ২ জনাব আহমদ হোসেন ও অর্থ সম্পাদক জনাব মো. শাহনেওয়াজ তানভীর। এই আয়োজনে আরও উপস্থিত ছিলেন গাংচিল-এর সাবেক সভাপতি – মো. মিনহাজুল আলম রাহাত, বর্তমান সভাপতি মোহাম্মদ আল সাজেদ ও সাধারণ সম্পাদক মো. আমিরুল হক সহ অন্যান্যরা। এই ধরনের কার্যক্রমের ধারাবাহিকতা আগামীতেও অব্যাহত থাকবে।

এমএসএম / এমএসএম

ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা

ড্যাবের উপদেষ্টা অধ্যাপক ডা. মতিউর রহমান মোল্লার ইন্তেকাল

মোংলায় ভূমি দখল ও চাঁদাবাজির প্রতিবাদে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন

ডেঙ্গু প্রতিরোধে ডিএনসিসির ১,৫০০ সদস্য মাঠে

প্রাণিসম্পদকে পূর্ণাঙ্গ সেক্টর করার দাবি ভ্যাব-এর মহাসচিব ডা. কবির উদ্দিন আহমেদের

বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশনের কেন্দ্রীয় (আংশিক) কমিটি ঘোষণা

বাংলা ভাষায় সুফি তাফসিরের একাডেমিক পরিসর বিস্তারের আহ্বান

জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক

ভেটেরিনারি ডক্টরস' এসোসিয়েশন অব বাংলাদেশ (ভ্যাব)-এর শোকবার্তা

কাস্টমসের বাধ্যতামুলক অবসরপ্রাপ্তদের চাকরিতে পুনর্বহালের দাবি

ফেব্রিকের চালান, ভেতরে ১,৬৫৫ দামি মোবাইল জব্দ

বদলি-স্থগিতের পর ফের ঢাকায় ফেরার চেষ্টা