ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হচ্ছে দীঘিরপাড়ের সুস্বাদু মিষ্টি


তোফাজ্জল হোসেন শিহাব, মুন্সীগঞ্জ photo তোফাজ্জল হোসেন শিহাব, মুন্সীগঞ্জ
প্রকাশিত: ২১-৯-২০২১ বিকাল ৬:৮

মুন্সীগঞ্জ জেলার টঙ্গিবাড়ি ইউনিয়নের ব্যস্ততম এবং ঐতিহ্যবাহী বাজার দীঘিরপাড় বাজার। উপজেলার প্রত্যন্ত গ্রামগুলো থেকে অসংখ্য মানুষ এই বাজার থেকেই কেনাকাটা করে থাকেন। দীঘিরপাড় বাজারে বেশ কয়েকটি মিষ্টির দোকান রয়েছে। মিষ্টি প্রস্তুতকারক কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বিভিন্ন রকম মিষ্টি, ছানা, দধিসহ রকমারি মিষ্টান্ন।

সরেজমিন দেখা যায়, দীঘিরপাড় বাজারে ঘোষ মিষ্টান্ন ভাণ্ডর, শুভাস, সুদ্বীপ, পলাশ, সম্ভুসহ একাধিক প্রস্তুতকারক প্রতিষ্ঠান বেখেয়াল ও খোলামেলা এবং অপরিচ্ছন্ন জায়গায় তৈরি করছে রকমারি মিষ্টান্ন।

বিষয়টি নিশ্চিত হতে কারখানার ভেতরে ঢুকলে সেখানে দেখা যায়, মাটিতে বিছিয়ে রেখেছে সারি সারি মিষ্টির বড় থালা/ঢালা। অনায়াসে তেলাপোকা, মাছি, পিঁপড়াসহ বিভিন্ন ক্ষতিকর পোকামাকড় সেখানে বসতে পারে। বেশ কয়েকটি মিষ্টির ঢালায় মৌমাছি ও মাছি পড়ে থাকতে দেখা যায়। দই এবং ছানা তৈরির জন্য জ্বাল দেয়া হচ্ছে দুধ। ওই দুধ আবার ঠাণ্ড করার জন্য খোলামেলা জায়গায় পাখা চালিয়ে দেয়া হয়েছে। পাখার বাতাসে সেই দুধে মশা-মাছি পড়ছে। প্রতিবেদকের উপস্থিতি টের পেয়ে অপরিচ্ছন্ন হাতে ওই দুধে পড়া মাছি ফেলে দিচ্ছে।

মানবদেহের সুস্বাস্থ্যর জন্য মিষ্টি সুস্বাদু একটি খাবার হলেও এমন নিম্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে তৈরিকৃত মিষ্টি স্বাস্থ্যের জন্য কতটুকু মানসম্মত- এমন প্রশ্ন স্থানীয় মহল ও বিশেষজ্ঞদের।

দীঘিরপাড় বাজারের বেশ কয়েকটি মিষ্টির দোকান থেকে প্রতিদিন প্রচুর মিষ্টি বিক্রি হয়। টঙ্গিবাড়ি উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নের সাধারণ মানুষ সপ্তাহে দুদিন বসা ওই বাজারে আসেন। হাটে অসংখ্য লোকের জনসমাগম হয়। হাট শেষে পরিবার-পরিজনের জন্য অনেকে শখ করে মিষ্টি, দই কিনে নিয়ে যান তারা। অস্বাস্থ্যকর পরিবেশে তৈরিকৃত মিষ্টি সাধারণ মানুষ এবং ছোট ছোট বাচ্চাদের স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি এবং নানাবিধ রোগের কারণ।

নাম প্রকাশে অনিচ্ছুক জনৈক ব্যক্তি প্রতিবেদককে জানান, মিষ্টি তৈরির কারখানাগুলোতে অপরিচ্ছন্ন পরিবেশে নানারকম মিষ্টান্ন তৈরি হয়। তাছাড়া খোলামেলা পরিবেশে খালি গায়ে কারিগররা কাজ করে যাচ্ছেন কারখানায়। তাদের গা থেকে ঘাম ঝরছে। ওই ঘাম পড়ছে তৈরিকৃত পণ্যেও। এ অবস্থার পরিবর্তন না করা গেলে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরিকৃত পণ্যে মানবদেহে নানা সমস্যা এবং বিভিন্ন রোগব্যাধি বাসা বাঁধতে পারে বলে জানান পুষ্টিবিদরা।

অভিযোগ অস্বীকার করে মিষ্টি প্রস্তুতকারক প্রতিষ্ঠানের মালিকগণ জানান, এখানে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি হয় না। আমাদের কারখানার সবকিছু ঠিকঠাক ‍আছে।

এ ব্যাপারে জেলা ভোক্তা অধিকারের উপ-সহকারী পরিচালক আসিফ আল আজাদ জানান, অভিযোগ পেলাম আপনার মাধ্যমে। দীঘিরপাড় বাজারের মিষ্টি তৈরির কারখানাগুলোতে আমরা শীঘ্রই অভিযান পরিচালনা করব।

এমএসএম / জামান

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার