ঢাকা বৃহষ্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

সাভারে মোফাজ্জল-মোমেনা চাকলাদার মহিলা কলেজে অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত


ইমাম হো‌সেন, ঢাকা photo ইমাম হো‌সেন, ঢাকা
প্রকাশিত: ১৩-৯-২০২৫ দুপুর ৩:৪৫

সাভারের মোফাজ্জল-মোমেনা চাকলাদার মহিলা কলেজের আয়োজনে এক অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  "মান সম্মত শিক্ষা ও নৈতিকতার অনুশীলন "এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সাভার মোফাজ্জল -মোমেনা তালুকদার মহিলা কলেজে সার্বিক উন্নয়ন, শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং অভিভাবকদের সঙ্গে শিক্ষকদের পারস্পরিক যোগাযোগ জোরদার করতেই এই আয়োজন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আজাদ খান। তিনি বলেন, “নারী শিক্ষার অগ্রযাত্রায় এমন শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অবদান অনস্বীকার্য। শিক্ষা প্রতিষ্ঠান এবং অভিভাবকদের যৌথ উদ্যোগেই শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়ে উঠবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ গভর্নিং বডির সভাপতি ব্যারিস্টার শিহাব উদ্দিন খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু বকর সরকার, সাভার সরকারি কলেজের অধ্যক্ষ, অধ্যাপক মো. জহিরুল ইসলাম এবং কলেজের প্রতিষ্ঠাতা খায়রুল আলম চাকলাদার।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের সাংস্কৃতিক পরিবেশনা ও বিভিন্ন দিকনির্দেশনামূলক আলোচনা অনুষ্ঠিত হয়। অভিভাবকরা শিক্ষার্থীদের উন্নয়নে নানা পরামর্শ প্রদান করেন এবং শিক্ষকদের সাথে মতবিনিময় করেন।

সমাবেশে কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

সলঙ্গায় শিশুকে কেন্দ্র দুই নারীকে মারধরের অভিযোগ, আশঙ্কায় জনকভাবে আহত ১

বাগেরহাটে অ্যান্ড্রয়েড মোবাইলসহ ৪ জন অন লাইন জুয়ারী গ্রেফতার

জয়পুরহাটের সৌমিকের সাফল্যগাথা, নটরডেম ও সেন্ট যোসেফ কলেজে ভর্তির সুযোগ

জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে শ্যামনগরে কর্মশালা অনুষ্ঠিত

ধামইরহাটে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে আদর্শ উপজেলা গড়ার অঙ্গীকার

বেলাবোতে ভূমি উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

জয়পুরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

মধুখালীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক

আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার

বাঘা থেকে ১২৫ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আটক করেছে র‍্যাব-৫

নবীগঞ্জে মৎস্য সম্পদ বৃদ্ধিতে বড় উদ্যোগ

পটুয়াখালীতে গুনে গুনে ঘুষ নেন রাঙ্গাবালীর তহশিলদার সোবহান