ঢাকা রবিবার, ৩১ মে, ২০২৬

মধুখালী বাজার ব্যবসায়ী পরিষদের নির্বাচন সম্পন্ন


মফিজুর রহমান মুবিন, মধুখালি photo মফিজুর রহমান মুবিন, মধুখালি
প্রকাশিত: ১৪-৯-২০২৫ দুপুর ১:৫২

ফরিদপুরের মধুখালী বাজার ব্যবসায়ী পরিষদের ত্রিবার্ষিক নির্বাচন শান্তিপূর্ণ ও সুন্দর পরিবেশে সম্পন্ন হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
 
মোট ১,২৮১ জন ভোটারের মধ্যে ১,২২৬ জন তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটগ্রহণ শেষে রাত ৮টায় ফলাফল ঘোষণা করেন মধুখালী বাজার ব্যবসায়ী পরিষদের রিটার্নিং কর্মকর্তা মুন্সি আক্তারুজ্জামান এবং নির্বাচন প্রিজাইডিং অফিসার মধুখালী সরকারী আইন উদ্দীন কলেজের সহকারী অধ্যাপক প্রদীপ কুমার সরকার।
 
ফলাফল ঘোষণার সময় উপস্থিত ছিলেন পরিষদের আহ্বায়ক মোঃ আবু সাইদ মিয়া, সদস্য সচিব মোঃ আব্দুল আলিম মানিক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু রাসেল, মধুখালী থানার অফিসার ইনচার্জ এস. এম. নুরুজ্জামানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী নেতা ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা। সভাপতি পদে মোঃ আবুল বাশার বাদশা (ছাতা প্রতীক)- ৭৯১ ভোটে নির্বাচিত, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ লিয়াকত আলী বিশ্বাস (আনারস প্রতীক) — ৩৬৭ ভোট, জ্যেষ্ঠ সহ-সভাপতি পদে মোঃ কনক হাসান মাসুদ (আম প্রতীক) — ৭৮০ ভোটে নির্বাচিত তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ আব্দুর রহিম (দোয়াত-কলম প্রতীক) — ৩৪৪ ভোট, সহ-সভাপতি পদে মোঃ আবুল কালাম আজাদ শেখ (হারিকেন প্রতীক) — ৬৭৬ ভোটে নির্বাচিত তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ মানিক শেখ (টেবিল ফ্যান প্রতীক) — ১৬২ ভোট, সাধারণ সম্পাদক পদে মোঃ কামরুজ্জামান মিন্টু (টিউবওয়েল প্রতীক) — ৪৮৮ ভোটে নির্বাচিত, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ আতিয়ার রহমান মোল্লা (বাইসাইকেল প্রতীক) — ৩২২ ভোট, সহ-সাধারণ সম্পাদক পদে মোঃ ইমরান খান (হাঁস প্রতীক) — ৬০৯ ভোটে নির্বাচিত, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ রায়হান মোল্লা (মাছ প্রতীক) — ৪৫৯ ভোট, সাংগঠনিক সম্পাদক পদে মোঃ রবিউল ইসলাম লটাই (মাইক প্রতীক) — ৭৩৫ ভোটে নির্বাচিত, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ জাহিদ হোসেন (হাতি প্রতীক) — ৪৮৪ ভোট, অর্থ সম্পাদক পদে তৌফিক বিশ্বাস (জগ প্রতীক) — ৭৩৫ ভোটে নির্বাচিত, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ হাবিবুর রহমান (মোটরসাইকেল প্রতীক) — ৩৮২ ভোট,ক্রিয়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে মোঃ ইমামুল বিশ্বাস (ক্রিকেট ব্যাট প্রতীক) — ৬৩০ ভোটে নির্বাচিত, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ মামুনুর রশিদ (ফুটবল প্রতীক) — ৫১৮ ভোট,গ্রুপ–০৯ (মরিচ, পেঁয়াজ, পান, সুপারি, ফল, নারিকেল আরৎ শ্রেণী প্রতিনিধি) মোঃ কিয়াম উদ্দিন শেখ (কলস প্রতীক) — ২৬ ভোটে নির্বাচিত, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মির্জা মুহিত (হরিণ প্রতীক) — ২৪ ভোট, গ্রুপ–১০ (সেলুন/লন্ডি শ্রেণী প্রতিনিধি) উত্তম সরকার (পানির বোতল প্রতীক) — ২০ ভোটে নির্বাচিত, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাবলু কুমার সরকার (গাভী প্রতীক) — ৬ ভোট। শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত এ নির্বাচনে ব্যবসায়ীরা স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করেন। দীর্ঘ প্রায় ৭ বছর পর অনুষ্ঠিত এই নির্বাচনকে ঘিরে মধুখালী বাজার এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। নির্বাচিত কমিটি আগামী তিন বছরের জন্য ব্যবসায়ী পরিষদের নেতৃত্ব দেবেন।

এমএসএম / এমএসএম

ঈদুল আজহা পারস্পরিক সৌহার্দ্যতা ও ভাতৃত্ববোধ জাগ্রত করে : লায়ন গনি মিয়া বাবুল

ঈদের আনন্দ ভাগাভাগি করতে দুস্থদের ঘরে ঘরে এসিল্যান্ড শিবু দাশ

পুলিশ সুপার হাবীবুল্লাহ’র নেতৃত্বে প্রশাসনের মানবিক উদ্যোগে ফিরেছে স্বস্তি

জাল চুরি করতে গিয়ে বিএনপি নেতা আটক কিন্তু নেতা বলছে অন্য কথা

মাগুরায় তেল ভর্তি ট্রাক ছিনতাই ও চালক হত্যা রহস্য উদঘাটন, ৪ গ্রেফতার

রোববার জঙ্গল সলিমপুরে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী-আইজিপি

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৪০ কিলোমিটার যানজট

দুর্নীতির অভিযোগে বদলি হওয়া কর্মকর্তার পক্ষে সাফাই গেয়ে আরেক কর্মকর্তার পোস্ট, এরকম অপরাধ কে না করে আমিও করি"

আদমদীঘিতে গাাঁজার গাছসহ একজন গ্রেপ্তার

ঈদে পর্যটকের ঢলের অপেক্ষায়, হোটেল-রিসোর্টে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

হামে আক্রান্ত শিশুদের রক্ষাই সরকারের প্রথম অগ্রাধিকার: কুমিল্লায় স্বাস্থ্যমন্ত্রী

বৃষ্টি উপেক্ষা করে চন্দ্রায় যাত্রীদের উপচে পড়া ভিড়

রায়পুরে কিশোরী ধর্ষণকাণ্ডে আসামিকে পালাতে সহযোগিতায় ছাত্রদল নেতা জেলহাজতে