ঢাকা শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

হাতিয়ায় বিকল হওয়া বাল্কহেডসহ ৪ ক্রু'কে উদ্ধার করলো কোস্ট গার্ড


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ১৪-৯-২০২৫ বিকাল ৫:২৫

নোয়াখালীর হাতিয়ায় তলদেশ ফেটে বিকল হওয়া একটি বাল্কহেডসহ ৪ জন ক্রুকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। গত ১১ সেপ্টেম্বর ২০২৫ তারিখে বরিশালের মেহেন্দিগঞ্জ থেকে ইট বহনকারী 'দুই বোন পরিবহণ' নামের একটি বাল্কহেড চারজন ক্রু নিয়ে নোয়াখালীর ভাসানচরের উদ্দেশ্যে রওনা হয়েছিল। এরপর ১৩ সেপ্টেম্বর দুপুর ১টায় নোয়াখালীর হাতিয়া থানাধীন চরঈশ্বর গাংগুরিয়ার চর সংলগ্ন সমুদ্র এলাকায় বাল্কহেডটির তলদেশ ফেটে গেলে সেটি অর্ধ-নিমজ্জিত অবস্থায় ভাসতে থাকে। বিষয়টি স্থানীয় ঘাটের সভাপতি কোস্ট গার্ডকে জানালে ১৩ সেপ্টেম্বর বিকেল ৫টায় কোস্ট গার্ড স্টেশন ভাসানচর একটি উদ্ধার অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন সময়ে অর্ধ-নিমজ্জিত বাল্কহেডটিসহ ৪ জন ক্রুকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। পরবর্তীতে, উদ্ধারকৃত ক্রুসহ বাল্কহেডটি মালিক পক্ষের কাছে হস্তান্তর করা হয়। কোস্ট গার্ড কর্তৃপক্ষ জানিয়েছে, আর্ত মানবতার সেবায় বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের উদ্ধার অভিযান অব্যাহত রাখবে।

এমএসএম / এমএসএম

প্রাণিসম্পদকে পূর্ণাঙ্গ সেক্টর করার দাবি ভ্যাব-এর মহাসচিব ডা. কবির উদ্দিন আহমেদের

বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশনের কেন্দ্রীয় (আংশিক) কমিটি ঘোষণা

বাংলা ভাষায় সুফি তাফসিরের একাডেমিক পরিসর বিস্তারের আহ্বান

জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক

ভেটেরিনারি ডক্টরস' এসোসিয়েশন অব বাংলাদেশ (ভ্যাব)-এর শোকবার্তা

কাস্টমসের বাধ্যতামুলক অবসরপ্রাপ্তদের চাকরিতে পুনর্বহালের দাবি

ফেব্রিকের চালান, ভেতরে ১,৬৫৫ দামি মোবাইল জব্দ

বদলি-স্থগিতের পর ফের ঢাকায় ফেরার চেষ্টা

মাতৃবাংলা আইনজীবী সমবায় সমিতির নতুন কমিটি গঠন

তেজগাঁও রেজিস্ট্রেশন অফিসে দুদকের অভিযান

২০ দেশের অংশগ্রহণে ২৯ অক্টোবর ঢাকায় বসছে আন্তর্জাতিক পর্যটন মেলা

সড়ক দুর্ঘটনায় বিএসটিআই কর্মকর্তা শেখ মিশার মৃত্যু