ডাকসুর নবনির্বাচিত কমিটির সাথে ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় করেন জামায়াত নেতা মেজবাহ উদ্দিন সাঈদ
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ফেনী জেলার দাগনভূঁইয়া উপজেলার ছাত্র রাজনীতির আলোচিত মুখ,এফবিসিসিআই এর সদস্য, ঢাকা দক্ষিণ জামায়াতের শূরা সদস্য মেজবাহ উদ্দিন সাঈদ।
সোমবার (১৫ সেপ্টেম্বর)ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসুর কার্যালয় গিয়ে তিনি তাদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
ঢাকা দক্ষিণ জামায়াতের শূরা সদস্য মেজবাহ উদ্দিন সাঈদ বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ও হল সংসদে নবনির্বাচিত সকল নেতৃত্বকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। অংশগ্রহণমূলক ও প্রতিযোগিতাপূর্ণ নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের প্রতিনিধি বেছে নেওয়ার সুযোগ পেয়েছে- এটি আমাদের গণতান্ত্রিক চর্চার জন্য এক ইতিবাচক অগ্রযাত্রা।
তিনি আশা প্রকাশ করে বলেন, আমরা প্রত্যাশা করি, ডাকসু হবে শিক্ষার্থীদের প্রকৃত আকাঙ্ক্ষা ও স্বপ্ন বাস্তবায়নের প্ল্যাটফর্ম। আশা রাখি ডাকসুর নেতৃত্ব বিশ্ববিদ্যালয়ে একটি গণতান্ত্রিক, একাডেমিক এবং সন্ত্রাস–ফ্যাসিবাদমুক্ত পরিবেশ গড়ে তুলতে কার্যকর ভূমিকা রাখবে।
পরাজিত প্রার্থীদের প্রতিও শুভকামনা জানিয়ে ঢাকা দক্ষিণ জামায়াতের শূরা সদস্য মেজবাহ উদ্দিন সাঈদ বলেন, যারা এই নির্বাচনে অংশ নিয়েছেন কিন্তু বিজয়ী হতে পারেননি, তাদের প্রতিও শুভকামনা জানাই। সুস্থ প্রতিযোগিতার এই চর্চাই আগামী দিনের নেতৃত্ব তৈরির মজবুত ভিত গড়ে দেবে।
তিনি আরও প্রত্যাশা ব্যক্ত করে বলেন, ডাকসু নির্বাচন অব্যাহত থাকুক- এটাই আমাদের প্রত্যাশা। দ্রুতই সব বিশ্ববিদ্যালয় ও কলেজে নিয়মিত ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হোক, যাতে বাংলাদেশের তরুণ সমাজ গণতন্ত্রের চর্চা ও জাতীয় পুনর্গঠনে তাদের ভূমিকা রাখতে পারে।
প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি, জিএস, এজিএসসহ ২৮টি পদের মধ্যে ২৩টিতেই বিজয়ী হয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের প্রার্থীরা। ডাকসুর নবনির্বাচিত কমিটির প্রতিটির সদস্যদের যেকোনো প্রয়োজনে পাশে থেকে সহযোগিতা করবেন বলেও আশ্বস্ত করেন তিনি।
এমএসএম / এমএসএম
মিথ্যা অভিযোগে অফিস সহায়ক ঘুরছেন দ্বারে দ্বারে
মিরপুর কলেজের দেয়াল ধস: তদন্ত কমিটি গঠনের ঘোষণা ও ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস ফেরদৌসী আহমেদ এমপির
মিরপুরে দেয়াল ধসে ২ জন নিহত
ন্যায্যভিত্তিক সমাজ গঠনে বিভাজনের বদলে ঐক্যের আহ্বান
নলতায় ফারজানার লাশ দেখে অজ্ঞান হন হত্যা মামলার সাক্ষী হামিদুল মোড়ল
টেন্ডার শেষ হওয়ার আগেই বরাদ্দ, নাফরিজা শ্যামার ভূমিকা নিয়ে প্রশ্ন
১৬ ডিসেম্বর তৃতীয় টার্মিনাল উদ্বোধনের প্রস্তুতি: ORAT কার্যক্রম শুরুর তাগিদ
বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবসে ঢাকায় দ্বিতীয় মিয়াওয়াকি আরবান ফরেস্ট উদ্বোধন
খিলগাঁওয়ে সন্ত্রাসী পাগলা সোহেল গ্রেফতার পর এলাকায় স্বস্তি মিলেছে
রাজউকের জোন-৭/১ এলাকায় মোবাইল কোর্ট: ১২ ভবনে অভিযান, ১৮টি বিদ্যুৎ মিটার জব্দ
অন্যায্যভাবে চাকরিচ্যুত ৫৬২ পুলিশ সদস্যের পুনর্বাহাল দ্রুত বাস্তবায়নের দাবি মানববন্ধন
স্বার্থান্বেষী মহলের অপপ্রচারের শিকার হচ্ছে জাতীয়তাবাদীর আদর্শের সৈনিক ওসি কামরুল হাসান