ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

দাফনের সময় নড়ে উঠা সেই নবজাতক মারাগেছে


আলআমিন ভূঁইয়া, চাঁদপুর photo আলআমিন ভূঁইয়া, চাঁদপুর
প্রকাশিত: ১৫-৯-২০২৫ দুপুর ১:৩৭

চাঁদপুর শহরের বাসস্ট্যান্ড পৌর কবরস্থানে দাফনের সময় নড়ে উঠা নবজাতক দীর্ঘ প্রায় ৮ ঘণ্টা চিকিৎসাধীন অবস্থায় থাকার পর চাঁদপুরের নবজাতক সেই শিশুটি মারা গেছে। 

রোববার (১৪ সেপ্টেম্বর) দিনগত রাত সাড়ে ৯টায় শহরের ফেমাস স্পেশালাইজড হাসপাতালের এনআইসিইউতে শিশুটি মারা যায়।
সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে হাসপাতালের সিনিয়র মেডিকেল অফিসার (এনআইসিইউ) ছোটন মিয়াজী এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, শিশুটির জন্ম সম্ভবত রোববার (১৪ সেপ্টেম্বর) হয়েছে। ভর্তি করার সময় তার অক্সিজেন লেভেল কম ছিল। শিশুটিকে পর্যবেক্ষণে রাখা হয় এবং সর্বোচ্চ চিকিৎসা প্রদান করা হয়। রাত আনুমানিক সাড়ে ৯টায় শিশুটি চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

এদিকে রাত ১১টার দিকে পৌর কবর স্থানে নবজাতকের দাফন হয়। তবে এই ঘটনার পর চাঁদপুর শহরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ নবজাতকের দায়িত্ব নিতে প্রায় ১৩ জন নারী হাসপাতালে আসেন।

কে বা কারা নবজাতকটিকে মৃত ভেবে কবর দিতে চেয়েছিলেন তা এখনো জানা যায়নি। তবে পুলিশ ও সংশ্লিষ্ট প্রশাসন বিষয়টি খতিয়ে দেখছে।

উল্লেখ্য, রোববার দুপুরে চাঁদপুর শহরের পৌর কবরস্থানে জীবিত নবজাতক দাফন করতে রেখে পালিয়ে যায় স্বজনরা। দাফনের সময় আযান শুনে নড়েচড়ে উঠে অজ্ঞাত নবজাতক। পরে কবরস্থান থেকে নবজাতককে শহরের ফেমাস স্পেশালাইজড হাসপাতালের এনআইসিইউতে ভর্তি করে দেয়া হয় চিকিৎসা সেবা।

পৌর কবরস্থানের গোর খোদক শাহজাহান জানান, দুপুরে ৩০ থেকে ৩৫ বছর বয়সী অজ্ঞাত ব্যক্তি একটি কার্টনে করে শিশুকে দিয়ে যান। শিশু মৃত, তাই দ্রুত কবরস্থ করার পরামর্শ দিয়ে যান তিনি। পরে দাফনের সময় নড়ে ওঠে শিশুটি। খবর পেয়ে স্থানীয় গণমাধ্যমকর্মীরা নবজাতককে শহরের ফেমাস স্পেশালাইজড হাসপাতালে নিয়ে যান এবং দ্রুত এনআইসিইউতে ভর্তি করান।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণায় আনা ৫ লাখ টাকার ফলের চালান আটক

৫০৭ কোটি টাকার ভুয়া বিল দেয়ায় মাগুরা পল্লী বিদ্যুতের জিএম তাৎক্ষণিক বরখাস্ত

চুনতি অভয়ারণ্যে বনখেকোদের তাণ্ডব

বাঘায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

পঞ্চগড় পৌর শহরে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

নাগরিক সেবায় প্রকাশ্য ঘুষ ও দুর্নীতির অভিযোগ: কচুয়ায় ইউপি প্রশাসক অবরুদ্ধ, উদ্ধার করল প্রশাসন

সিংড়ায় ৫ দিন ধরে গৃহবধূ ও শিশুকন্যা নিখোঁজ, সন্ধান চায় পরিবার

চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড

প্রকৃতির সান্নিধ্যে প্রশান্তি আর বিনোদনের অপূর্ব ঠিকানা " শালিখা ইকোপার্ক "

বরিশালের আটটি কলেজে একাদশে শ্রেণিতে এবারও মেলেনি কোনো শিক্ষার্থী

নোয়াখালী মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ টাকার প্রকল্প অনুমোদন

টুঙ্গিপাড়ায় পুকুর-বিলে ছাড়া হলো ২৮৫ কেজি মাছের পোনা

নাজিরপুরের বাবুরহাট মাধ্যমিক বিদ্যালয়: ছয় দশক ধরে শিক্ষার আলো ছড়াচ্ছে ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি