কেউ আইনের বাইরে নয়, মাদকের বিরুদ্ধে অভিযান চলবেঃ মধুখালী থানার ওসি
ফরিদপুরের মধুখালীতে পুলিশের অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ এক যুবককে আটক করা হয়েছে। শনিবার (১৪ সেপ্টেম্বর ২০২৫) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে মধুখালী থানার এসআই আব্দুল হালিম সরদারের নেতৃত্বে কামারখালী ইউনিয়নে এই অভিযান পরিচালিত হয়। আটককৃত যুবক হলেন আড়পাড়া ইউনিয়নের রাজধরপুর গ্রামের বাসিন্দা মোঃ ফরহাদ হোসেন (৩৫), পিতা মোঃ ফায়েজ সিকদার। তার কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মধুখালী থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে। মধুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম নুরুজ্জামান বলেন, কেউ আইনের বাইরে নয়। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। সমাজ থেকে মাদক নির্মূলে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। গ্রেফতারকৃত আসামিকে সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে ফরিদপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
এমএসএম / এমএসএম
অপরাজনীতি ও মিথ্যাচারের বিরুদ্ধে সাভারে ঢাকা জেলা যুবদলের বিশাল বিক্ষোভ ও সমাবেশ
দুধকুমার সহ কয়েকটি নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত, চরাঞ্চল প্লাবিত
শালিখায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উন্নয়ন সহায়তা উপকরণ বিতরণ
সেবা নিতে এসে মানুষ যেন হয়রানির শিকার না হন: নরসিংদীর জেলা প্রশাসক
ঠাকুরগাঁওয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মামা-ভাগিনা গ্রেফতার
৩৭ বছরের গৌরবময় পুলিশি জীবনের ইতি, রাজকীয় বিদায়ে অবসরে গেলেন এসআই ছবির উদ্দিন শিকদার
বিবাহিত স্ত্রীকে ফুসলায় অন্যত্র বিবাহ অভিযোগে সাতক্ষীরা বিজ্ঞ আমলী আদালতে মামলা
পরিবেশ সুরক্ষায় শরণখোলায় শিক্ষার্থীদের সচেতনতামূলক র্যালি ও বৃক্ষরোপণ
চকরিয়ার গৌরব: ৪৭তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হলেন ইয়াসিন আরাফাত
তিস্তার পানি কমলেও কাটেনি অববাহিকার পানির টান, আগামী ৭২ ঘণ্টায় আবারও বাড়ার পূর্বাভাস
হাটহাজারী পার্বতী মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠিত
চট্টগ্রাম বারইয়ারহাট পৌরসভার ক্লাস্টার উন্নয়ন কর্মশালা