মহেশখালী-কক্সবাজার নৌপথে লাইফ জ্যাকেট বুথ স্থাপন
মহেশখালী-কক্সবাজার নৌপথে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে মহেশখালী জেটিঘাট ও কক্সবাজারের ৬ নম্বর ঘাটে লাইফ জ্যাকেট বুথ স্থাপন করা হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) থেকে এই নতুন ব্যবস্থা কার্যকর হয়। আগে যাত্রীবাহী বোটে লাইফ জ্যাকেট থাকলেও সেগুলো সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হয়ে যেত এবং যাত্রীরা তা পরতে আগ্রহ দেখাতেন না।
নতুন নিয়মে, যাত্রীরা বোটে ওঠার আগে নির্ধারিত বুথ থেকে লাইফ জ্যাকেট সংগ্রহ করবেন এবং গন্তব্যে পৌঁছে সেটি আবার বুথে জমা দিয়ে যাবেন। এই উদ্যোগে যাত্রীদের নৌভ্রমণ আরও নিরাপদ ও আরামদায়ক হবে বলে আশা করছেন যাত্রী ও ঘাট কর্তৃপক্ষ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হেদায়েত উল্যাহ বলেন, "যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে এই বুথ স্থাপন করা হয়েছে। সবাইকে অনুরোধ করবো, লাইফ জ্যাকেট ব্যবহারের পর নির্ধারিত স্থানে ফেরত রাখতে।" মহেশখালীর স্থানীয় বাসিন্দারা উপজেলা প্রশাসনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন এবং বলেছেন যে এতে নৌপথে দুর্ঘটনার ঝুঁকি অনেকাংশে কমবে ও যাত্রীদের আস্থা বাড়বে।
এমএসএম / এমএসএম
রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্যাপন
বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা
গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও
শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন
কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ
মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও
সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ
শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন
আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন