ঢাকা বৃহষ্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গাছ কেটে ফেলায় উদ্বিগ্ন জনগণ


ইমাম হো‌সেন, ঢাকা photo ইমাম হো‌সেন, ঢাকা
প্রকাশিত: ১৫-৯-২০২৫ দুপুর ৩:২৫

সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন ভবন নির্মাণের জন্য গাছ কাটার অনুমতি থাকলেও, আরও কিছু গাছ বিনা অনুমতিতে কেটে ফেলার অভিযোগ উঠেছে। কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, হাসপাতাল ভবন নির্মাণের জন্য নির্দিষ্ট স্থান থেকে গাছ কাটার অনুমতি ছিল, কিন্তু নির্মাণের বাকি অংশের জায়গা থেকে গাছ কাটার কোনো অনুমতি ছিল না। স্থানীয় সূত্রে জানা যায়, স্বাস্থ্য কমপ্লেক্সের উন্নয়ন প্রকল্পের জন্য এই অনুমতি ছিল, যেখানে ভবনটি স্থাপন করা হবে। তবে, হাসপাতালের নির্মাণ কাজের জন্য নির্ধারিত এলাকার বাইরের গাছগুলোও কেটে ফেলা হয়েছে। স্থানীয় এক অধিকারকর্মী অভিযোগ করে বলেন, "এটি সম্পূর্ণ অনুমতি ভঙ্গ করা হয়েছে। যেখানে অনুমতি ছিল, সেখানে গাছ কাটাই বৈধ ছিল। কিন্তু অননুমোদিত স্থানে গাছ কাটার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জবাবদিহি করতে হবে।"

উল্লেখযোগ্য যে, সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবন নির্মাণের জন্য বন বিভাগের কাছ থেকে গাছ কাটার অনুমতি নেওয়া হয়েছিল, তবে এই অনুমতিতে কোনো ধরনের অতিরিক্ত গাছ কেটে বন পরিবেশের ক্ষতি করার বিষয়ে কোনো নির্দিষ্ট নির্দেশনা ছিল না। এ বিষয়ে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সাইদুল ইসলাম জানান, হাসপাতালের নতুন একটি বিল্ডিং করার বিষয়ে গাছ কাটা সংক্রান্ত বিষয়ে পরিবেশ অধিদপ্তরের অনুমোদন নেওয়া হয়েছে। এ বিষয়ে পরিবেশ ঢাকা অঞ্চলের পরিচালক আবুল কালাম আজাদ কে জানতে চাইলে তিনি বলেন, “অনুমতি নেওয়ার বিষয়ে আমার জানা নেই। তবে বন বিভাগের এ বিষয়টি জানার কথা।” এদিকে, পরিবেশবিদরা বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানাচ্ছেন।

এমএসএম / এমএসএম

সলঙ্গায় শিশুকে কেন্দ্র দুই নারীকে মারধরের অভিযোগ, আশঙ্কায় জনকভাবে আহত ১

বাগেরহাটে অ্যান্ড্রয়েড মোবাইলসহ ৪ জন অন লাইন জুয়ারী গ্রেফতার

জয়পুরহাটের সৌমিকের সাফল্যগাথা, নটরডেম ও সেন্ট যোসেফ কলেজে ভর্তির সুযোগ

জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে শ্যামনগরে কর্মশালা অনুষ্ঠিত

ধামইরহাটে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে আদর্শ উপজেলা গড়ার অঙ্গীকার

বেলাবোতে ভূমি উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

জয়পুরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

মধুখালীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক

আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার

বাঘা থেকে ১২৫ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আটক করেছে র‍্যাব-৫

নবীগঞ্জে মৎস্য সম্পদ বৃদ্ধিতে বড় উদ্যোগ

পটুয়াখালীতে গুনে গুনে ঘুষ নেন রাঙ্গাবালীর তহশিলদার সোবহান