যুক্তরাষ্ট্র থেকে চকলেটের আবরণে আসছে মাদক
গুলশানের ডিজে পার্টিসহ রাজধানীর বিভিন্ন অভিজাত এলাকায় অভিযান চালিয়ে পার্টি ড্রাগ এমডিএমএ সরবরাহকারী চক্রের মূলহোতাসহ সিন্ডিকেটের সকল সদস্যকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তাদের কাছ থেকে বাংলাদেশের ইতিহাসে রেকর্ড পরিমাণ এমডিএমএ ও কুশ নামের উন্নত মানের মাদক উদ্ধার করা হয়েছে। অধিদপ্তরের মহাপরিচালক মো. হাসান মারুফের নির্দেশনায় পরিচালিত মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে ডিএনসি ঢাকা মেট্রো উত্তর কার্যালয়ের উপপরিচালক শামীম আহমেদ ও উপপরিচালক মো. মেহেদী হাসানের তত্ত্বাবধানে উত্তরা সার্কেলের এনফোর্সমেন্ট টিম গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর মোহাম্মদপুর, সেগুনবাগিচা, পল্টন এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। এসময় যুক্তরাজ্য থেকে আমদানিকৃত মাদকদ্রব্য এমডিএমএ, যার বাণিজ্যিক নাম এক্সটাসি, মলি, হ্যাপি, সহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের কাছ থেকে যুক্তরাজ্য হতে আমদানীকৃত ‘খ’ শ্রেণির মাদকদ্রব্য লালচে বর্ণের এমডিএমএ ট্যাবলেট, যার বাণিজ্যিক নাম এক্সটাসি, মলি, হ্যাপি ড্রাগ ৩১৭ পিস, যা এ যাবতকালে সর্বোচ্চ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মাদকের মধ্যে কুশ ১ কেজি ৬৭৬ গ্রাম, উন্নত মানের গাঁজা ২৫০ গ্রাম, ৫টি কাচের বোতলে কিটামিন ৫০ মিলিলিটার পাওয়া যায়। এছাড়া ৬টি মোবাইল ফোন, ১টি ল্যাপটপ এবং নগদ ৭ লাখ এগারো হাজার টাকা উদ্ধার করা হয়।
ডিজি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জুবায়ের (২৮) সহ স্বনামধন্য প্রাইভেট বিশ্ববিদ্যালয় ও ইংলিশ মিডিয়ামে পড়ুয়া প্রযুক্তি-দক্ষ, শিক্ষিত ও উচ্চবিত্ত শ্রেণির আরও বেশ কয়েকজনের একটি চক্র গাঁজা, কুশ, এমডিএমএ, কিটামিন সহ অন্যান্য আধুনিক মাদক পার্সেল যোগে উন্নত দেশ থেকে আমদানি করত। এরপর রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন মহানগরে পার্টি ড্রাগ হিসেবে বিভিন্ন ডিজে পার্টিতে এবং অভিজাত সোসাইটিতে সরবরাহ করত। এমন সংবাদের ভিত্তিতে তথ্য প্রযুক্তির সহায়তায় মাদকের একটি চালান ডাকযোগে যুক্তরাজ্য থেকে বাংলাদেশে আসবে বলে জানা যায়। উক্ত তথ্যের ভিত্তিতে রোববার ডিএনসি ঢাকা মেট্রো উত্তর কার্যালয়ের উপপরিচালক শামীম আহমেদ ও উপপরিচালক মেহেদী হাসানের সার্বিক তত্ত্বাবধানে পরিদর্শক দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমানসহ ১০ সদস্যের একটি রেইডিং পার্টি পল্টন মডেল থানাধীন পুরাতন ডাক ভবনের বৈদেশিক ডাক শাখা থেকে যুক্তরাজ্য থেকে আগত এয়ার পার্সেল তল্লাশি করে। এসময় একটি কাগজের কার্টুনের ভিতর বিভিন্ন বিদেশী ব্রান্ডের চকলেটের নিচে লুকানো অবস্থায় একটি বাবল পেপারে মোড়ানো স্বচ্ছ পলি প্যাকেটে রক্ষিত লালচে বর্ণের এমডিএমএ ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হন। পরে জব্দকৃত কাগজপত্র পর্যালোচনা ও তথ্য প্রযুক্তির সহায়তায় পার্সেলটির প্রাপক, মাদক চক্রের অন্যতম হোতা জুবায়ের এর অবস্থান সনাক্তপূর্বক ঢাকা উদ্যান এলাকা থেকে আটক করা হয়।
তার দেওয়া তথ্যের ভিত্তিতে পার্সেলটি যুক্তরাজ্য থেকে তার পূর্বপরিচিত অরণ্য ডাকযোগে অরণ্যের বন্ধু অপূর্ব রায়ের নাম, ঠিকানা ও মোবাইল নাম্বার ব্যবহার করে পাঠিয়েছে, যা তাকে রিসিভ করে তার আরেক বন্ধু জি এম প্রথিত সামস এর নিকট পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ করে। এর বিনিময়ে তাকে ৫০ হাজার টাকা দেওয়ার চুক্তি হয়। উক্ত কাজটি করার জন্য তাকে বিকাশের মাধ্যমে তিনবারে ১৫ থেকে ১৬ হাজার টাকা অগ্রিম প্রদান করা হয়। এরপর আধুনিক মাদক চোরাকারবারি চক্রের অন্যতম হোতা জি এম প্রথিত সামস এর অবস্থান সনাক্ত করে তাকে সেগুনবাগিচা এলাকা থেকে গ্রেফতার করা হয়। পরে তার কাছ থেকে যুক্তরাজ্য থেকে আমদানিকৃত ‘খ’ শ্রেণির মাদকদ্রব্য এমডিএমএ ট্যাবলেট, গাঁজা ও কিটামিন নামক মাদকদ্রব্য উদ্ধার করা হয়। আর জুবায়ের এবং জি এম প্রথিত সামসকে গ্রেফতারপূর্বক ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ ও তথ্য প্রযুক্তির মাধ্যমে নিশ্চিত হয়ে সোমবার ভোর রাতে আসিফ মাহবুব চৌধুরী (২৭) এর বাসা ঘেরাও করে তাকে হাতে নাতে এমডিএমএ, গাঁজা, কুশ ও নগদ টাকাসহ গ্রেফতার করা হয়। আর জুবায়েরের দেওয়া তথ্য মতে অপূর্ব রায় (২৫)কে গাঁজাসহ গ্রেফতার করা হয়। পরে অপূর্ব এর দেওয়া তথ্যের ভিত্তিতে সৈয়দ শাইয়ান আহমেদ (২৪) কে গাঁজা ও এমডিএমএ জব্দ করে।
ডিজি জানান, এই মাদক কৃত্রিম সাইকোঅ্যাকটিভ ড্রাগ, যা সাধারণত ট্যাবলেট বা ক্যাপসুলে পাওয়া যায় এবং এটি একই সাথে উত্তেজক ও ভ্রমসৃজনকারী প্রভাব সৃষ্টি করে। দ্রুত সেরোটোনিন, ডোপামিন ও নর-অ্যাড্রেনালিন মুক্ত করে ব্যবহারকারীকে ইউফোরিয়া, আত্মবিশ্বাস ও সামাজিক ঘনিষ্ঠতার অনুভূতি দেয় এবং আলো, সঙ্গীত ও সংযোগকে তীব্রভাবে অনুভব করায় পার্টি বা ডান্স ক্লাবে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
এমএসএম / এমএসএম
বৃহত্তর উত্তরা সর্বোচ্চ উলামা আইম্মা পরিষদের কেন্দ্রীয় সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত
শহীদ মডেল স্কুল এন্ড কলেজ কামারপাড়া তুরাগের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
রাজউকের মোবাইল কোর্ট অভিযানে রাজধানীর বিভিন্ন এলাকায় তিন ভবনে ব্যবস্থা, মিটার জব্দ
জন্মনিয়ন্ত্রণে ‘ভূতের বাতি’ সামগ্রীর তীব্র সংকটে সেবা ব্যাহত, বঞ্চিত কোটি কোটি দম্পতি
ফায়ারের ডিজির বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত ফায়ার ফাইটার কামাল
প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে বাংলাদেশ স্কাউটসের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ
বিএমইউর সুপার স্পেশালাইজড হাসপাতালে মালামাল চুরির ঘটনায় গ্রেফতার ২
সাংবাদিকের ওপর হামলা হোটেল বায়ান্ন ইন্টারন্যাশনাল কর্মচারীদের
প্রশাসনিক ট্রাইব্যুনালে ফরেস্ট গার্ডদের মামলা পদোন্নতির সমাধান আদালতে
‘সংরক্ষিত আসনের জন্য আমাকে প্রস্তাব দেওয়া হয়েছিল, ফিরিয়ে দিয়েছি’
সন্ত্রাসী ভাড়া করে ক্যান্সার হাসপাতালের উপ-পরিচালককে ছুরিকাঘাত
পোড়া তেল ব্যবহার না করার আহ্বান বিএফএসএ চেয়ারম্যানের