বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট দখলমুক্ত
বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট এর সামনের ফুটপাত ও হাসপাতালের নিজস্ব জায়গা দখলমুক্ত করতে আজ সোমবার ১৫.০৯.২৫ তারিখে হাসপাতাল কর্তৃপক্ষের বিশেষ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। হাসপাতালটির বর্তমান চেয়ারম্যান, পরিচালক, উপ-পরিচালক (হাসপাতাল) ও সহকারি পরিচালক (প্রশাসন) এর আন্তরিক প্রচেষ্টা ও জনসংযোগ কর্মকর্তা এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে উচ্ছেদ অভিযানটি সংঘটিত হয়। বর্তমান জনসংযোগ কর্মকর্তা দৈনিক সকালের সময়কে এই কার্যক্রম সম্পর্কে বলেন, দীর্ঘদিন যাবৎ অবৈধ দোকানপাট ও ময়লার স্তূপের কারণে হাসপাতালে সুষ্ঠ সেবা ও পরিবেশ বিনষ্ট হচ্ছিল। এইসব অবৈধ স্থাপনার কারণে হাসপাতালে সেবা নিতে আসা রুগী ও তাদের স্বজনদের চরম দুর্ভোগ পোহাতে হয়। দীর্ঘ ৫০ বছর যাবৎ অবৈধ স্থাপনা উচ্ছেদে তেমন কোন কঠোরতা লক্ষ্য করা যায়নি। তবে বর্তমানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এরূপ উচ্ছেদ অভিযানের কারণে হাসপাতালে সেবা নিতে আসা রুগী ও সর্বসাধারনের চলাচলে সুবিধা পাবে এবং হাসপাতালের পরিবেশও সুন্দর থাকবে।
এমএসএম / এমএসএম
প্রাণিসম্পদকে পূর্ণাঙ্গ সেক্টর করার দাবি ভ্যাব-এর মহাসচিব ডা. কবির উদ্দিন আহমেদের
বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশনের কেন্দ্রীয় (আংশিক) কমিটি ঘোষণা
বাংলা ভাষায় সুফি তাফসিরের একাডেমিক পরিসর বিস্তারের আহ্বান
জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক
ভেটেরিনারি ডক্টরস' এসোসিয়েশন অব বাংলাদেশ (ভ্যাব)-এর শোকবার্তা
কাস্টমসের বাধ্যতামুলক অবসরপ্রাপ্তদের চাকরিতে পুনর্বহালের দাবি
ফেব্রিকের চালান, ভেতরে ১,৬৫৫ দামি মোবাইল জব্দ
বদলি-স্থগিতের পর ফের ঢাকায় ফেরার চেষ্টা
মাতৃবাংলা আইনজীবী সমবায় সমিতির নতুন কমিটি গঠন
তেজগাঁও রেজিস্ট্রেশন অফিসে দুদকের অভিযান
২০ দেশের অংশগ্রহণে ২৯ অক্টোবর ঢাকায় বসছে আন্তর্জাতিক পর্যটন মেলা