পোলার আইসক্রিম ২৯ তম স্কুল হ্যান্ডবলে থাকছে ঘরে এবং বাহিরে আয়োজন
শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে সম্মেলন কক্ষে প্রথমবারের মতো ঘরে ও বাইরে স্কুল হ্যান্ডবল শুরু হচ্ছে,১৮ ই সেপ্টেম্বর ২০২৫ থেকে পোলার আইসক্রীম ২৯তম স্কুল হ্যান্ডবলের প্লেট পর্ব। প্লেট পর্বে বালক বিভাগে ১৬টি এবং বালিকা বিভাগে ১০টি স্কুল দল অংশগ্রহণ করবে। বালক ও বালিকা উভয় বিভাগে গ্রুপ পর্ব শেষে সেমিফাইনাল ও ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
আগামী ২৩ সেপ্টেম্বর শুরু হবে কাপ পর্ব। যেখানে গত স্কুল প্রতিযোগিতার বালক ও বালিকা বিভাগের ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী দল ও প্লেট পর্বের ১ হতে ৭ম স্থান অধিকারী দল মোট ১০ টি দল দুই গ্রুপে বিভক্ত হয়ে লিগ পদ্ধতিতে খেলবে। গ্রুপ লিগ শেষে ক্রস পদ্ধতিতে সেমিফাইনাল, ৩য়/৪র্থ স্থান ও ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। প্লেট পর্বের চ্যাম্পিয়ান ও রানার্সআপ দলকে এবং কাপ পর্বের ১ম থেকে ৪র্থ স্থান অধিকারী দলকে পুরস্কার, সার্টিফিকেট এবং ১ম, ২য়, ৩য় স্থান ও সেরা খেলোয়াড়কে পুরস্কার ও প্রাইজমানী প্রদান করা হবে। কাপ পর্ব থেকে ৬টি দল নিয়ে সুপার সিক্স অনুষ্ঠিত হবে। সুপার সিক্স হতে ৪টি দল নিয়ে হোম এন্ড এ্যাওয়ে পদ্ধতিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। হোম এন্ড এ্যাওয়ে হতে ৩টি দল জাতীয় প্রতিযোগিতায় অংশ নিবে। প্লেট পর্বের বালক বিভাগে চার গ্রুপে অংশ নেবে ১৬টি দল। এগুলো হলো: ক গ্রুপে: মেথোডিস্ট ইংলিশ মিডিয়াম স্কুল, বিসিআইসি কলেজ, সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ, জুভেনাইল ইংলিশ মিডিয়াম স্কুল। খ গ্রুপে: বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ নির্ঝর, ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ, নৌ বাহিনী কলেজ ঢাকা। গ গ্রুপে: বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, মহাখালী, বিএএফ শাহীন হাজী আশ্রাফ আলী স্কুল, মিতালী বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয়, আইডিয়াল স্কুল কলেজ, মতিঝিল। ঘ গ্রুপে: অংশ নেবে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা গভ: মুসলিম হাইস্কুল, মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়। বালিকা বিভাগে ক গ্রুপে: খেলবে শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয়, ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ, মেথোডিস্ট ইংলিশ মিডিয়াম স্কুল, সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ (বনানী), সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ (মালিবাগ)। খ গ্রুপে: বিএএফ শাহীন হাজী আশ্রাফ আলী স্কুল, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, জুভেনাইল ইংলিশ মিডিয়াম স্কুল, সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স গার্লস স্কুল অ্যান্ড কলেজ, নৌবাহিনী কলেজ ঢাকা। প্লেট গ্রুপের ফাইনাল ২২ সেপ্টেম্বর। কাপ পর্বে সরাসরি খেলবে ৬টি দল। এর মধ্যে ছেলেদের বিভাগে খেলবে সানিডেল, সেন্ট গ্রেগরি ও নারিন্দা উচ্চ বিদ্যালয়। মেয়েদের বিভাগে খেলবে সানিডেল, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ ও শহীদ বীর উত্তম লে: আনোয়ার গার্লস কলেজ এই তিনটি দল ছিল গত আসরের চ্যাম্পিয়ন, রানার্স আপ ও তৃতীয়।
স্কুল হ্যান্ডবল প্রতিযোগিতার পৃষ্ঠপোষকতা করছে ঢাকা আইসক্রীম ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সাধারন সম্পাদক মো: সালাউদ্দিন আহম্মেদ, ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য ও স্কুল হ্যান্ডবল প্রতিযোগিতা (জাতীয় ও স্থানীয় পর্যায়) আয়োজন ও উন্নয়ন ব্যবস্থাপনা কমিটির আহবায়ক গোলাম হাবীব এবং সদস্য সচিব মো: মিজানুল ইসলাম, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ঢাকা আইসক্রীম ইন্ডাষ্ট্রিজ লিমিটেড- এর হেড অব মার্কেটিং জনাব আবদুল্লাহ আল মামুন।
এমএসএম / এমএসএম
ফিটলিস্টভুক্ত প্রশিক্ষণে দ্বিতীয় মহালছড়ির ইউএনও শিবু দাশ
নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে দেশব্যাপী কর্মসূচির আহ্বান ইউট্যাবের
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চ্যানেল এস-এর রিপোর্টার সোহেল রানা শুভর ওপর সন্ত্রাসী হামলা-প্রাণনাশের হুমকি
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে সাংবাদিকের ওপর হামলা, প্রাণনাশের হুমকি
তেজগাঁওয়ে আ.লীগের নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল
উত্তরা পশ্চিম থানায় জেলা মহিলা যুবলীগের সভাপতি গ্রেফতার
মালয়েশিয়ায় লুৎফুজ্জামান বাবরের মেরুদণ্ডে সফল অস্ত্রোপচার
উত্তরায় পৃথক অভিযানে আওয়ামী লীগ, কৃষক লীগ ও ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার
বর্ণাঢ্য আয়োজনে নবীন বরণ উদযাপন মোহাম্মদপুর মহিলা কলেজ প্রাঙ্গনে
যাত্রাবাড়ী থানা মহিলা দলের শিক্ষা বিষয়ক সম্পাদক শারমিন আক্তার রিতা বহিষ্কৃত
রাজধানীতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রদলের সতর্ক অবস্থান
অন্ধকার থেকে আলোর পথে ৩৫০ মানুষ, চোখে নতুন স্বপ্ন দেখার সুযোগ করে দিল ছওয়াব