ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

মোহনগঞ্জে বিদ্যালয়ের জায়গা দখল ও সড়কের গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন


মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি photo মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি
প্রকাশিত: ১৬-৯-২০২৫ দুপুর ১২:৫২

নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলায় বিদ্যালয়ের জায়গা দখল ও সড়কের গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বেলা ১১টার দিকে উপজেলার শ্যামপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে যাওয়ার রাস্তার পাশে এলাকাবাসীর ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।এতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের পাশাপাশি এলাকার শত-শত মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, স্থানীয় এক দলিল লেখক তন্ময় চাষী বিদ্যালয়ের প্রায় ৬১ শতাংশ জায়গা জোর করে দখল করেছেন। একই সঙ্গে বিদ্যালয় সংলগ্ন সড়কের দু’পাশে থাকা অর্ধশতাধিক ছোট-বড় গাছ কেটে নিয়েছেন তিনি।

মানববন্ধনে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ আলী আহসান, সহকারী প্রধান শিক্ষক মো. শহীদ উল্লাহ খান, সহকারী শিক্ষক আমিনুল হক, লুৎফর রহমান, জয়নাল আবেদীন, শিক্ষার্থী অভিভাবক গোলাম কিবরিয়া, আব্দুর রব, নূরুল হক, রহমত আলী, শাজাহান মিয়া, মন্টু মিয়া এবং অষ্টম শ্রেণির শিক্ষার্থী অনামিকা আক্তার প্রমুখ।

এ সময় এলাকাবাসী বলেন, সড়কের পাশের গাছগুলো কেটে নেওয়ায় পরিবেশের মারাত্মক ক্ষতি হয়েছে। একই সঙ্গে এসব গাছ না থাকায় হাওরের ঢেউ থেকে সড়কটি আর সুরক্ষিত থাকবে না। ফলে ভবিষ্যতে চলাচল ও যোগাযোগব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।

বক্তারা অভিযোগের সুষ্ঠু তদন্ত করে দোষীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। তাদের হুঁশিয়ারি, দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

অভিযুক্ত তন্ময় চাষীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

এমএসএম / এমএসএম

পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"

নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান

তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ‎কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী

হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার

ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা

দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক

বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক

গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার