উত্তর সিটির টেন্ডারবাজিতে এখনো আওয়ামী ফ্যাসিস্টদের দৌরাত্ম
২৪ এর ৫ আগস্টে ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনা সরকার ছাত্র-জনতার আন্দোলনে দেশ ছেড়ে পালিয়ে গেলেও তার দোসররা এখনো গাপটি মেরে বসে আছে সরকারের বিভিন্ন দপ্তরে।
অভিযোগ রয়েছে, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের উপর। যাদের সহযোগিতায় টেন্ডারবাজিতে এখনো সক্রিয় ফ্যাসিস্ট সরকারের দোসর ও বৈষম্য বিরোধী ছাত্র হত্যার একাধিক মামলার আসামিরা।
অভিযোগ সূত্রে জানাযায়, মাইশা কনস্ট্রাকশন প্রো: লিমিটেড, আসিফ ইনফেকচার লিমিটেড ও জামান কনজোরিয়াম লিমিটেড। এসব ঠিকাদার প্রতিষ্ঠানের মালিক হচ্ছে পারভেজ, আব্দুল হাই ও রিপন মিয়া। এরা হচ্ছে যুবলীগের কেন্দ্রীয় ও থানা পর্যায়ের নেতা। যাদের প্রত্যেকের নামে রয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাধিক ছাত্র হত্যা মামলার আসামি।
এসব বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে এক ঠিকাদার প্রতিষ্ঠানের মালিক জানান, 'ঢাকা উত্তর সিটিতে এখনো সব আগের মতই আছে। আগে যারা ক্ষমতার অপব্যবহার করে এবং ঘুষের মাধ্যমে টেন্ডার বাগিয়ে নিতো, এখনো কিছু অসাধু কর্মকর্তা গোপনে টেন্ডারের রেট জানিয়ে দিয়ে কাজ দিয়ে দিচ্ছে। খোঁজ নিলে দেখতে পাবেন, গত আগস্ট মাসের ১৫ কোটি টকাার একটি টেন্ডার সহকারী প্রকৌশলী কামরুল হাসানের মাধ্যমে বাগিয়ে নিয়েছে। আমরা সাধারণ ঠিকাদার প্রতিষ্ঠানের মাকিলরা কখনই আশা করি না।'
উত্তর সিটি কর্পোরেশনের অফিসের পাশের এক ব্যবসায়ির সাথে কথা বলে জানাযায়, আমরা আগে শুনতাম উমুক আওয়ামী লীগ নেতা ডেন্ডার পাইছে বা এটা মন্ত্রী চাইছে তাকে কাজটা দিতেই হবে৷ তবে ৫ আগস্টের পরে দেখি আগে যারা কাজ বাগিয়ে নিতো এখনো ঘুরে ফিরে তারাই কাজ পাচ্ছে।'
এ বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী আব্দুল্লাহ নামে এক ব্যাক্তি বলেন, এখন মনে হচ্ছে আন্দোলনে আমাদের যে ভাই-বোনেরা জিবন দিয়েছে তাদের রক্তের সাথে খেলা চলছে। তেমন কিছুই পরিবর্তন হয়নি। আগে যারা অন্যায় করেছে এখনো তারা সক্রিয়। এই সরকারের আমলারা আওয়ামী লীগকে সাপোর্ট দিচ্ছে। একেকজন হত্যা মামলার আসামি তবুও তাদের কিছু থেমে নেই। তারা বিভিন্ন অধিদপ্তর থেকে যে টাকা ইনকাম করছে সামনে দেখবেন, এই টাকায় দেশে অরাজকতা সৃষ্টি করার জন্য ব্যবহার করা হবে।'
এবিষয়ে জানতে সহকারী প্রকৌশলী কামরুল হাসানকে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি।
এমএসএম / এমএসএম
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে
লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল
মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ
তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়
উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির প্লট রাজউক কর্তৃক অন্যকে বরাদ্দ দেয়ার উদ্যোগের প্রতিবাদে সেক্টরবাসীর মানববন্ধন
উত্তরা ১২ নম্বর সেক্টর সোসাইটি ও ইউনিমার্টের আয়োজনে শিশু-কিশোরদের তিন মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন
দেশের সমসাময়িক বিষয় নিয়ে ‘বাংলাদেশ ভূমিহীন আন্দোলন’-এর বর্ধিত সভা অনুষ্ঠিত
ভরপাশা ইউনিয়ন বিএনপির কমিটিতে জুবেল জোমাদ্দার যুগ্ম-সাধারণ সম্পাদক মনোনীত
নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি
মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)