মোহনগঞ্জে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার
নেত্রকোণার মোহনগঞ্জে বরান্তর গ্রামের বেড়িবাঁধ এলাকা থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত ১টার দিকে স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
পুলিশ জানায়, মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৪২ বছর। তার গায়ে কালো রঙের টি-শার্ট ছিল এবং লাশের লজ্জাস্থান উলঙ্গ অবস্থায় পাওয়া গেছে। স্থানীয়রা ধারণা করছেন, লাশটি ধনু নদী দিয়ে ভেসে এসে বেড়িবাঁধ এলাকায় আটকে গেছে।
আদর্শনগর পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মো. দেলোয়ার হোসেন বলেন, “প্রথমে ফেসবুকের মাধ্যমে বিষয়টি জানতে পারি। পরে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, ৪ থেকে ৫ দিন আগে পানিতে ডুবে মারা গেছে। লাশের গায়ে হাত দিলে চামড়া উঠে যাচ্ছে। মাথার পিছনে দুটি সাদা দাগ রয়েছে। লাশটি পোস্টমর্টেমের জন্য পাঠানো হয়েছে।”
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, “অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। এখনো তার পরিচয় শনাক্ত হয়নি। লাশ পোস্টমর্টেমের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।”
এমএসএম / এমএসএম
পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা
রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"
নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক
রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান
তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার