ঢাকা রবিবার, ৩১ মে, ২০২৬

অসত্য অভিযোগের দায় স্বীকার করে বক্তব্য প্রত্যাহার করলেন রেবেকা সুলতানা কনা


মফিজুর রহমান মুবিন, মধুখালি photo মফিজুর রহমান মুবিন, মধুখালি
প্রকাশিত: ১৮-৯-২০২৫ দুপুর ৩:৫৬

ফরিদপুরের কাঠপট্টিতে গত ২০ আগস্ট ২০২৫ ইং তারিখে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে দেওয়া বক্তব্য আনুষ্ঠানিকভাবে প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন রেবেকা সুলতানা কনা। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় ফরিদপুর প্রেসক্লাবের মরহুম অ্যাডভোকেট শামসুদ্দিন মোল্লা মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্য পাঠ করে এ ঘোষণা দেন।
 
সংবাদ সম্মেলনে রেবেকা সুলতানা কনা বলেন, “আমি রেবেকা সুলতানা কনা, পিতা মৃত আব্দুল ওহাব মোল্লা, সাং—মছলন্দপুর, কামারখালী, মধুখালী, ফরিদপুর। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনাদের মাধ্যমে জানাচ্ছি যে, আমি অন্যের প্ররোচনায় পড়ে গত ২০ আগস্ট ২০২৫ তারিখের  সংবাদ সম্মেলনে মধুখালীর গোন্দারদিয়া গ্রামের মোঃ মুন্সি আক্তারুজ্জামান, সাবেক কাস্টমস কর্মকর্তার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ করেছিলাম।
 
সেই সময় আমি অভিযোগ করেছিলাম, তিনি আমার নগ্ন ছবি ব্যবহার করে, আমাকে এসডিসি থেকে চাকরিচ্যুত করেছেন, বিভিন্নভাবে কুপ্রস্তাব দিয়েছেন এবং আমার দোকান উচ্ছেদের জন্য বণিক সমিতির নিকট অভিযোগ করেছেন। কিন্তু বাস্তবে এসব অভিযোগের কোনো সত্যতা নেই। আমি সজ্ঞানে স্বীকার করছি, বিভ্রান্ত হয়ে অন্যের প্ররোচনায় পড়ে তার বিরুদ্ধে মানহানিকর বক্তব্য দিয়েছিলাম। তাই ২০ আগস্টের সেই সংবাদ সম্মেলনে দেওয়া আমার সমস্ত বক্তব্য আমি প্রত্যাহার করছি।”
 
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রেবেকা সুলতানা কনা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়াল। এসময় স্থানীয় ও জাতীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

ঈদুল আজহা পারস্পরিক সৌহার্দ্যতা ও ভাতৃত্ববোধ জাগ্রত করে : লায়ন গনি মিয়া বাবুল

ঈদের আনন্দ ভাগাভাগি করতে দুস্থদের ঘরে ঘরে এসিল্যান্ড শিবু দাশ

পুলিশ সুপার হাবীবুল্লাহ’র নেতৃত্বে প্রশাসনের মানবিক উদ্যোগে ফিরেছে স্বস্তি

জাল চুরি করতে গিয়ে বিএনপি নেতা আটক কিন্তু নেতা বলছে অন্য কথা

মাগুরায় তেল ভর্তি ট্রাক ছিনতাই ও চালক হত্যা রহস্য উদঘাটন, ৪ গ্রেফতার

রোববার জঙ্গল সলিমপুরে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী-আইজিপি

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৪০ কিলোমিটার যানজট

দুর্নীতির অভিযোগে বদলি হওয়া কর্মকর্তার পক্ষে সাফাই গেয়ে আরেক কর্মকর্তার পোস্ট, এরকম অপরাধ কে না করে আমিও করি"

আদমদীঘিতে গাাঁজার গাছসহ একজন গ্রেপ্তার

ঈদে পর্যটকের ঢলের অপেক্ষায়, হোটেল-রিসোর্টে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

হামে আক্রান্ত শিশুদের রক্ষাই সরকারের প্রথম অগ্রাধিকার: কুমিল্লায় স্বাস্থ্যমন্ত্রী

বৃষ্টি উপেক্ষা করে চন্দ্রায় যাত্রীদের উপচে পড়া ভিড়

রায়পুরে কিশোরী ধর্ষণকাণ্ডে আসামিকে পালাতে সহযোগিতায় ছাত্রদল নেতা জেলহাজতে