ঢাকা শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

ইউপি চেয়ারম্যান সেলিমকে আটক করে পুলিশে দিল স্থানীয় বিএনপি'র নেতাকর্মীরা


মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি photo মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি
প্রকাশিত: ১৯-৯-২০২৫ দুপুর ১:১

নেত্রকোণার মোহনগঞ্জে ৬নং সুয়াইর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কামরুল হাসান সেলিমকে (৬৬) আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার নলজুরী এলাকায় চেয়ারম্যান সেলিমকে অবরুদ্ধ করা হয়। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।

চেয়ারম্যান কামরুল হাসান সেলিম নেত্রকোণা-৪ (মদন, মোহনগঞ্জ, খালিয়াজুরী) আসনের সাবেক সংসদ সদস্য সাজ্জাদুল হাসান এমপির আপন চাচাতো ভাই। তিনি উপজেলার সুয়াইর ইউনিয়নের ছয়াশী গ্রামের বাসিন্দা। গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি ইউপি কার্যালয় ও উপজেলার বিভিন্ন মিটিং এ মাঝে মধ্যে যেতেন। 

স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের পতনের পর কামরুল হাসান সেলিম তেমন একটা ইউপি কার্যালয়ে যেতেন না। এলাকা ছেড়ে অন্যত্র আত্নগোপনে থাকতেন। এতে করে পরিষদের কাজে স্থানীয় লোকজন ভোগান্তিতে পড়ছিলেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে মোহনগঞ্জ থেকে সুয়াইর ইউনিয়ন পরিষদে যাওয়ার পথে নলজুরি এলাকায় স্থানীয় বিএনপির নেতাকর্মীর তাকে অবরুদ্ধ করে রাখে। পরে খবর পেয়ে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।

সুয়াইর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. বাবুল মিয়া বলেন, গত বছরের ৫ আগস্টের পর থেকে চেয়ারম্যান সেলিম পরিষদে আসতেন না। এতে জনগণের ভোগান্তি হচ্ছিল। আজকে স্থানীয় লোকজন নিয়ে ঝামেলা তৈরির উদ্দেশ্যে পরিষদে যাচ্ছিলেন চেয়ারম্যান সেলিম। পথে নলজুরি এলাকায় স্থানীয়রা তাকে আটকায়। পরিস্থিতি খারাপের দিকে গেলে আমরা পুলিশে খবর দেই। পরে পুলিশ এসে তাকে আটক করে নিয়ে যায়।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, কামরুল হাসান সেলিম উপজেলা আওয়ামী লীগের সদস্য। আগের করা একটি নাশকতা মামলায় চেয়ারম্যানকে গ্রেফতার দেখিয়ে বিকেলে আদাললতে পাঠানো হয়েছে।

এমএসএম / এমএসএম

মজুরি বোর্ড গঠন ও শ্রমিকরা কাজে ফেরায় ধন্যবাদ জানিয়ে যুবদলের পথসভা

কুড়িগ্রাম শিল্পী কল্যাণ সোসাইটির জেলা কমিটির যাত্রা শুরু

বিকল্প পথে রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের আরও এক চালান

ঘিওর হাট বাজারে ফুটপাত ও রাস্তা দখল করে দোকানপাট জনগনের দুর্ভোগ চরমে

বাগেরহাটে চাঞ্চল্যকর দস্যুতা মামলার মূলহোতাসহ ৪ ডাকাত গ্রেফতার

নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এর উদ্বোধন

কোনাবাড়ীতে মাদকবিরোধী র‍্যালী অনুষ্ঠিত হয়েছে

রায়গঞ্জে দৃষ্টিহীন মা, প্রতিবন্ধী মেয়েসহ তিন সন্তান নিয়ে বিপাকে বিধবা আয়েশা

ধুনটে এমপি সিরাজের গাড়িবহরে হামলার মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

কুড়িগ্রামে অ্যাম্বুলেন্সের ধাক্কায় মাদ্রাসাছাত্রের মৃত্যু

ঠাকুরগাঁওকে মাদক ও ক্যাসিনোমুক্ত করতে বিশেষ উদ্যোগ: ত্রাণমন্ত্রী দুলু

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে সোনাইমুড়ীতে ছাত্রদলের আনন্দ শোভাযাত্রা

এইচএসসি: এক মাসের মধ্যে-ই পুন: পরীক্ষা, সাধুবাদ সব মহলে