ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

রাণীনগরে ত্রিমোহনী হাটে বৃষ্টি নামলেই হাঁটু পানি


রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি photo রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ২০-৯-২০২৫ দুপুর ৪:৩৫

নওগাঁর রাণীনগর উপজেলার দ্বিতীয় বৃহত্তর হাট ত্রিমোহনী হাট। যার অবস্থান রাণীনগর উপজেলা  কাশিমপুর ইউনিয়নের ত্রিমোহনী নামক স্থানে। ড্রেনেজ ব্যবস্থা বন্ধ থাকার কারণে বৃষ্টি নামলেই হাঁটু পানি জমে যায়। পানি জমে থাকার কারণে হাটে আসা ক্রেতা বিক্রেতা ও সর্বসাধরণের চরম দূর্ভোগ পোহাতে হয়। উপজেলা পরিষদের বরাদ্দ থেকে মাঝে মধ্যে কিছু উন্নয়নমূলক কাজ করা হলেও পরিকল্পনা মাফিক উন্নয়ন না হওয়ায় জলবদ্ধতা থেকে রেহায় পায় না হাটে আসা মানুষগুলো। মঙ্গলবার সকাল থেকে কয়েক দফায় বৃষ্টিপাতের কারণে এই হাটের প্রায় সকল পট্টিতেই হাঁটু পানি জমে গেছে। খলশানী পট্টিতে পানি জমে থাকার দৃশ্য চোখে পরার মতো। জানা গেছে, উপজেলার বড় হাটবাজারের মধ্যে ত্রিমোহনী হাট দ্বিতীয় বৃহত্তর হাট। এই হাটটি উপজেলার সদর থেকে পশ্চিমে নওগাঁ সদর উপজেলার সীমান্ত ঘেষা কাশিমপুর ইউনিয়নে অবস্থিত। প্রতিবছর লক্ষ লক্ষ টাকা রাজস্ব আদায় হলেও এই হাটের দৃশ্যমান কোন উন্নয়ন কর্মকান্ড করা হয় না। ফলে বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টির পানিতে হাটের পেরি ফেরির মধ্যে সকল পট্টিতে হাঁটু পানি জমে যায়। অনেক দূর্ভোগ নিয়ে হাটে আসা মানুষগুলো কেনাকাটা করতে বাধ্য  হয়। ভোর রাত থেকে সন্ধ্যা  পর্যন্ত এই হাটে বেচা-কেনা হয়। বিশেষ করে পাট, ধান, এবং মাদুর তৈরির পাটি ভোর রাত থেকেই বেচা-কেনা শুরু হয়। রাণীনগর সদর, পার্শ্ববর্তী নওগাঁ সদর থানাসহ আশে পাশের থানাগুলো থেকে হাজার হাজার মানুষ এই হাটে কেনাকাটা করতে আসে। বৃষ্টি নামলে মাথা গোজার মতো ছোটো একটি টিনের শেড থাকলেও দূযোগপূর্ন আবহাওয়ায় হাটুরিয়াদের জন্য যথেষ্ট নয়। খোলা আকাশের নিচে বৃষ্টি বাদল উপেক্ষা করে দোকানীরা তাদের মাল পত্রের পসরা নিয়ে বসে থাকে। বৃষ্টি নামার কারণে পলিথিন দিয়ে তাদের দোকানের মালপত্র রক্ষায় এক মাত্র ভরসা হয়ে দাঁড়ায়। তারা বলছেন এই হাটটিতে যে পরিমাণ ইজারা আদায় করা হয় তার কিছু পরিমাণ উন্নয়ন করা হলে আমরা নির্বিগ্নে দোকান মেলিয়ে ব্যবসা করতে পারতাম। 
উপজেলার কাশিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মকলেছুর রহমান বাবু জানান, এই হাটে ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নসহ অন্যান্য উন্নয়নমূলক কাজ মাঝে মধ্যেই করা হয়। কিন্তু ইজারাদার কর্তৃপক্ষ ড্রেনের ময়লা আবর্জনা পরিস্কার না করায় এই জলাবদ্ধতা তৈরি হয়। তার পরও প্রয়োজনে আমার ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ড্রেনগুলো পরিস্কারের উদ্যোগ নিবো। তবে ইজারাদারের সাথে কথা বলার চেষ্টা করা হলে ফোন না ধরায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।   উপজেলা প্রকৌশলী মোঃ ইসমাইল হোসেন জানান, উপজেলা পরিষদের বরাদ্দ থেকে ত্রিমোহনী হাটে কিছু উন্নয়নমূলক কাজ করা হয়েছে। প্রয়োজনীয় আরো বরাদ্দ পেলে এই হাটের আরো উন্নয়নমূলক কাজের পদক্ষেপ নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

ধাম‌ইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ 

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে

প্রশাসক রিটনের সাথে রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময়