মধুখালীতে দুর্গাপূজা উপলক্ষে তারেক রহমানের পক্ষ থেকে উপহার বিতরণ
ইসলামী ছাত্রশিবিরকে ভয়ঙ্কর সংগঠন হিসেবে উল্লেখ করে বিএনপির কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি ও ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার নাছিরুল ইসলাম বলেছেন, “জামায়াত আজ পর্যন্ত তাদের একাত্তরের অপরাধমূলক কর্মকাণ্ডের কারণে কোথাও ক্ষমা চায়নি। তারা মাফ চায়নি কারণ তারা স্বাধীনতাকে স্বীকার করে না।”
তিনি আরও বলেন, *“এই জামায়াত এখন রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে চায় এবং সেই লক্ষ্য অর্জনের জন্য নানাভাবে ষড়যন্ত্র করছে। জামায়াত-শিবির থেকে সবাইকে সতর্ক থাকতে হবে।”
রোববার (২১ সেপ্টেম্বর) দুপুরে ফরিদপুরের মধুখালী উপজেলা অডিটোরিয়ামে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট, মধুখালী উপজেলা শাখার আয়োজনে শুভেচ্ছা উপহার বিতরণ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে মধুখালীর সনাতন ধর্মাবলম্বীদের হাতে উপহারসামগ্রী তুলে দেন। উপজেলার দেড় শতাধিক পূজা মণ্ডপের প্রতিনিধিরা এ অনুষ্ঠানে উপস্থিত থেকে উপহারসামগ্রী গ্রহণ করেন।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট, মধুখালী উপজেলা শাখার সভাপতি এ্যাড. নির্মল চন্দ্র দাস এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মিহির কুমার বাবলু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা বিএনপি সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক গোলাম মোস্তফা বাকী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি রাকিব হোসেন চৌধুরী ইরান, উপজেলা বিএনপি সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য শাহাবুদ্দীন আহমেদ সতেজ, আব্দুর রহিম ফকির, হায়দার আলী মোল্লা, আব্দুল আলিম মানিক, মধুখালী পৌর বিএনপি সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক শরিফুল ইসলাম ফকির, সদস্য সচিব মোঃ কামরুজ্জামান মিন্টু, সদস্য কনক হাসান মাসুদ, ফরিদুল ইসলাম সাগর ও ইয়াসিন বিশ্বাস।
এছাড়া উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা যুবদলের আহ্বায়ক এস এম মুক্তার হোসেন ও সদস্য সচিব তারিকুল ইসলাম এনামুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আকরাম হোসেন খান ও সদস্য সচিব জহিরুল ইসলাম লিটন, উপজেলা কৃষক দলের আহ্বায়ক মেহেদী হাসান মুন্নু ও সদস্য সচিব তানভীর আহমেদ শিমুল এবং উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাদ্দাম আরেফিনসহ বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।
এমএসএম / এমএসএম
ঈদুল আজহা পারস্পরিক সৌহার্দ্যতা ও ভাতৃত্ববোধ জাগ্রত করে : লায়ন গনি মিয়া বাবুল
ঈদের আনন্দ ভাগাভাগি করতে দুস্থদের ঘরে ঘরে এসিল্যান্ড শিবু দাশ
পুলিশ সুপার হাবীবুল্লাহ’র নেতৃত্বে প্রশাসনের মানবিক উদ্যোগে ফিরেছে স্বস্তি
জাল চুরি করতে গিয়ে বিএনপি নেতা আটক কিন্তু নেতা বলছে অন্য কথা
মাগুরায় তেল ভর্তি ট্রাক ছিনতাই ও চালক হত্যা রহস্য উদঘাটন, ৪ গ্রেফতার
রোববার জঙ্গল সলিমপুরে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী-আইজিপি
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৪০ কিলোমিটার যানজট
দুর্নীতির অভিযোগে বদলি হওয়া কর্মকর্তার পক্ষে সাফাই গেয়ে আরেক কর্মকর্তার পোস্ট, এরকম অপরাধ কে না করে আমিও করি"
আদমদীঘিতে গাাঁজার গাছসহ একজন গ্রেপ্তার
ঈদে পর্যটকের ঢলের অপেক্ষায়, হোটেল-রিসোর্টে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
হামে আক্রান্ত শিশুদের রক্ষাই সরকারের প্রথম অগ্রাধিকার: কুমিল্লায় স্বাস্থ্যমন্ত্রী
বৃষ্টি উপেক্ষা করে চন্দ্রায় যাত্রীদের উপচে পড়া ভিড়