ছাত্র আন্দোলনের হত্যা মামলার আসামি ‘জাপানি হান্নান’ গ্রেফতার
ফ্যাসিষ্ট সরকারের শাসনামলে সংঘটিত ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলার অন্যতম আসামি আমিনুল ইসলাম হান্নান ওরফে 'জাপানি হান্নান' অবশেষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেফতার হয়েছেন। তাকে শনিবার রাতে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে গ্রেফতার করে বিমানবন্দর থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন পলাতক থাকা হান্নানের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, যার মধ্যে অন্যতম হচ্ছে গত সরকারের সময়কালে সংঘটিত ছাত্র আন্দোলনে হত্যা মামলা। এর আগেও সে একটি হত্যা মামলায় অনেক দিন জেল খেটে বের হয়। এছাড়া তার বিরুদ্ধে একাধিক চাদাবাজির মামলাও হয়েছে গত সরকার আমলে। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গণমাধ্যমকে জানান, “জাপানি হান্নান দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। অবশেষে তাকে শনাক্ত করে গ্রেফতার করতে সক্ষম হই। তার বিরুদ্ধে প্রাথমিক আইনি প্রক্রিয়া শুরু হয়েছে এবং তদন্ত চলমান রয়েছে।”
উল্লেখ্য, ‘জাপানি হান্নান’ নামে পরিচিত এই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে, তিনি রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় বিভিন্ন সময় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করেছেন। ফ্যাসিবাদ সরকারের সময় ছাত্র আন্দোলনে তার সক্রিয় ভূমিকা এবং একটি হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, তাকে রিমান্ডে এনে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হবে। এদিকে উত্তরার এই শীর্ষ চাদাবাজ ও সন্ত্রাসী গ্রেফতার হওয়ার খবরে সামাজিক মাধ্যমে ব্যপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। নেটিজেনরা তার নানা অপকর্ম নিয়ে ট্রল করছেন।
এমএসএম / এমএসএম
দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে
লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল
মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ
তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়
উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির প্লট রাজউক কর্তৃক অন্যকে বরাদ্দ দেয়ার উদ্যোগের প্রতিবাদে সেক্টরবাসীর মানববন্ধন
উত্তরা ১২ নম্বর সেক্টর সোসাইটি ও ইউনিমার্টের আয়োজনে শিশু-কিশোরদের তিন মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন
দেশের সমসাময়িক বিষয় নিয়ে ‘বাংলাদেশ ভূমিহীন আন্দোলন’-এর বর্ধিত সভা অনুষ্ঠিত
ভরপাশা ইউনিয়ন বিএনপির কমিটিতে জুবেল জোমাদ্দার যুগ্ম-সাধারণ সম্পাদক মনোনীত
নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি
মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)
উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২