ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে জীবিত শিশুকে মৃত ঘোষণা


সাদিকুর রহমান সামু, কমলগঞ্জ photo সাদিকুর রহমান সামু, কমলগঞ্জ
প্রকাশিত: ২২-৯-২০২১ বিকাল ৬:১১

কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক পানিতে পড়ে যাওয়া জীবিত শিশুকে মৃত ঘোষণা করেন বলে অভিযোগ উঠেছে। মৃত ঘোষণা করা শিশুকে দাফনের সময় নড়েচড়ে ওঠে ওই শিশুটি। আবার ওই শিশুটিকে কমলগঞ্জ উপজেলা কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে তাকে মৌলভীবাজার রেফার করা হয়। পরিবারের সদস্যরা ওই শিশুটিকে মৌলভীবাজার শহরের একটি প্রাইভেট ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

জানা যায়, বুধবার (২২ সেপ্টেম্বর) সকাল ৯টা দিকে উপজেলার আদমপুর ইউনিয়নের পশ্চিম ঘোড়ামারা গ্রামের মাসুক আলীর দুই বছরের শিশু সন্তান আসরাফুল ইসলাম পানিতে পড়ে ডুবে যায়। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে বেলা ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ডা. কনিকা সিনহা শিশুটিকে মৃত ঘোষণা করেন। পরে শিশুটিকে বাড়িতে নিয়ে দাফনের ব্যবস্থা করার সময় শিশুটি নড়েচড়ে ওঠে। পরে তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎকরা তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে রেফার করেন। এ সময় শিশুর স্বজনরা হাসপাতাল ঘেরাও করলে কমলগঞ্জ হাসপাতালে উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে কমলগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এদিকে শিশুটিকে মৌলভীবাজার শহরের হোপ ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শিশুটির পরিবারের দাবি, চিকিৎসকের ভুল তথ্যে জীবিত শিশুকে মৃত ঘোষণা করায় দীর্ঘ সময় শিশুসহ তার পরিবারের সদস্যরা হেনস্তার শিকার হয়েছেন। তারা তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, চিকিৎসায় অনেক সময় নষ্ট করায় শিশুটি মারা গেছে। চিকিৎসকের দায়িত্বহীনতায় হাসপাতালে চিকিৎসাসেবার মান নিয়ে নানা প্রশ্ন উঠেছে।

স্থানীরা অভিযোগ করে বলেন, জীবিত শিশুকে নিয়ে হাসপাতাল ও বাড়িতে দুবার আসা-যাওয়ার ফলে সময়মতো সুচিকিৎসা সেবা পায়নি। সেজন্য মারা যায়।

শিশুর চাচা বিল্লাল হোসেন অভিযোগ করে বলেন, আমার ভাই মাসুক মিয়ার দুই বছরের শিশু আশরাফুল সকাল ৯টার সময় বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে যায়। পরে পুকুর থেকে উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক কনিকা সিনহা শিশুটিকে মৃত ঘোষণা করেন। মৃত ঘোষণার পর আমরা শিশুটিকে বাড়িতে নিয়ে যাওয়ার পর দাফন-কাফনের ব্যবস্থা করার সময় হঠাৎ নড়েচড়ে উঠে। পরে স্থানীয়রা জীবিত আছে বললে আবারো তাকে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেে নিয়ে গেলে হাসপাতালে ডাক্তার শিশুটিকে ভর্তি না করে মৌলভীবাজার সদর হাসপাতালে নেয়ার জন্য বলেন। আমরা শিশুটিকে মৌলভীবাজার জেলা সদরে একটি প্রাইভেট ক্লিনিকে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মাহবুবুল আলম ভূঁইয়া বলেন, আমি সিলেটে একটি সভায় আছি। হাসপাতালে জীবিত শিশুকে মৃত ঘোষণার বিষয়টি আমার জানা নেই। তিনি বিষয়টি খোঁজ নিয়ে দেখছেন বলে জানান।

এমএসএম / জামান

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান