মধুখালীতে ধর্ষণে কিশোরী অন্তঃসত্ত্বা : কিশোরের বিরুদ্ধে মামলা
ফরিদপুরের মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের জগন্নাথদী গ্রামের আজিজার মল্লিকের মেয়ে শিমু আক্তার (১৪) নামে প্রতিবন্ধী কিশোরীকে ভালোবাসার ফাঁদে ফেলে ধর্ষণের অভিযোগ উঠেছে । ধর্ষণের শিকার কিশোরীর বাবা বাদী হয়ে কিশোরের বিরুদ্ধে মধুখালী থানায় একটি মামলা দায়ের করেছেন।
সূত্রে জানা যায়, একই গ্রামের হারান শেখের ছেলে হৃদয় শেখের (২২) সাথে দীর্ঘদিন যাবৎ প্রতিবন্ধী কিশোরীর সঙ্গে প্রেমের সম্পর্ক চলছিল। হৃদয় শেখ বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন যাবৎ তাকে ধর্ষণ করে আসছে।
প্রতিবন্ধী কিশোরী শিমু আক্তার সাংবাদিকদের বলেন, হৃদয় শেখ আমাকে ভালোবাসার ফাঁদে ফেলে এবং বিয়ে করতে চেয়ে স্বপ্ন দেখাতো এবং অনেক সময় অনেক জায়গায় ঘুরতে নিয়ে যেত। আমার কাছ থেকে টাকা নিত এবং আমাদের বাড়ির পাশে মল্লিকের লিচু বাগানে দেখা করার জন্য বলত। আমি সেখানে হৃদয় শেখের সাথে দেখা করতে গেলে শারীরিক সম্পর্কে প্ররোচনা দিতে থাকে। হৃদয় তার বাড়িতে আমাকে যেতে বললে আমি রোজার আগে হৃদয়ের বাড়িতে গিয়েছিলাম। তার বাড়িতে গেলে হৃদয়ের বাবা-মা এবং হৃদয় আমাকে মারধর করে। পরবর্তীতে আমি বাড়ি চলে আসি। আমি এখন ৪ মাসের অন্তঃসত্ত্বা। আমি এর সঠিক বিচার চাই।
মেয়ের ভাবি তানজিমা বেগম বলেন, আমি যখন এই রিলেশনের ব্যাপারে জানতে পারি তখন হৃদয় শেখের সাথে কথা বলে তাকে অনেক বুঝিয়ে বলি, শিমু প্রতিবন্ধী; আবেগ দিয়ে জীবন চলে না। কিন্তু ছেলেটি কথা শোনেনি, আমি এর বিচার চাই।
হৃদয় শেখের সাথে দেখা করতে গেলে তিনি বাড়ি না থাকায় এবং ফোন বন্ধ থাকায় দেখা বা কথা হয়নি।
হৃদয় শেখের মা এবং বাবা বলেন, হৃদয়ের সাথে শিমুর সম্পর্ক জানতে পেরে আমরা হৃদয়কে রাগ করি। তারপর থেকে আমার ছেলে ওই মেয়ের সাথে সম্পর্ক রাখেনি। পরবর্তীতে শিমুর ফ্যামিলির সাথে কথা বলে আমার ছেলেকে অন্য একটা মেয়ের সাথে বিবাহ দেই।
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, ধর্ষণের অভিযোগে মধুখালী থানায় একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এমএসএম / জামান
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
Link Copied