ঢাকা সোমবার, ২৯ জুন, ২০২৬

রাজবাড়ী- মধুখালী রুটে এক যুগ পর পুনরায় লোকাল বাস চলাচল শুরু


মফিজুর রহমান মুবিন, মধুখালি photo মফিজুর রহমান মুবিন, মধুখালি
প্রকাশিত: ২৩-৯-২০২৫ দুপুর ৩:৪৫

রাজবাড়ী থেকে মধুখালী সড়ক প্রায় ৪৩ কিলোমিটার দীর্ঘ এ রুটে প্রায় ১২ বছর পর আবারো লোকাল বাস চলাচল শুরু হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর ২০২৫) সকাল ৭ টায় রাজবাড়ী থেকে মধুখালীর উদ্দেশ্যে প্রথম ট্রিপে একটি লোকাল বাস ছেড়ে আসে।
 
রাজবাড়ী জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সুকুমার ভৌমিক জানান, দীর্ঘ এক যুগ ধরে রাস্তার বেহাল দশা ও অবৈধ থ্রি হুইলার চলাচলের কারণে বাস মালিক ও স্টাফদের খরচ পোষানো সম্ভব হচ্ছিল না। সেই কারণেই রুটটি বন্ধ হয়ে গিয়েছিল। বর্তমানে সড়ক সংস্কার ও পরিবেশ স্বাভাবিক হওয়ায় আবারো বাস চলাচল শুরু করা হয়েছে।
 
এদিকে রাজবাড়ী জেলা মিনিবাস ও কোচ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ রমজান খান বলেন, “দীর্ঘ সময় এই রুটে বাস চলাচল না থাকায় শ্রমিক ও যাত্রীরা দুর্ভোগে ছিলেন। তাদের কথা চিন্তা করে বাস মালিক সমিতির সাথে আলোচনা করে আবারো রুটটি চালু করেছি। ইনশাআল্লাহ এ চলাচল অব্যাহত থাকবে।”
 
যাত্রীরা জানান, “শৈশবে আমরা এই বাসে ভ্রমণ করতাম। কিন্তু গত এক যুগ ধরে বাধ্য হয়ে থ্রি হুইলার ব্যবহার করতে হয়েছে। এতে মালামাল বহন ও সময় নিয়ন্ত্রণে ভোগান্তি পোহাতে হয়েছে। এখন থেকে লোকাল বাস চালু হওয়ায় সময়মতো অফিস করা ও ভারী মালামাল বহন সহজ হবে।

এমএসএম / এমএসএম

বিলাইছড়িতে কৃষি অফিস কর্তৃক চারা বিতরণ

যাত্রীবাহী বাস–মোটরসাইকেল সংঘর্ষে দুই বন্ধু নিহত,আহত ১

শিক্ষাছুটি শেষে কর্মস্থলে না ফেরায় গোবিপ্রবির ১৬ শিক্ষক চাকরিচ্যুত

দামুড়হুদার নবাগত ইউএনও হিসেবে লাভলী ইয়াসমিনের যোগদান

আওয়ামী লীগ নেতা  সিরাজুল আলম ঝন্টুর ইন্তেকাল

ব্র্যাক পটুয়াখালী মাইক্রোফাইনান্স (দাবি+)কর্মসূচির উদ্যোগে ব্র্যাক হ্যাচারির মাছের পোনা অবমুক্ত করন

ঠাকুরগাঁওয়ে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নারী নিহত, আহত ২

সিংড়ায় বিনামূল্যে কৃষি প্রণোদনা ও চারা বিতরণ

তাড়াশে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

পাঁচবিবি বিএম কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

পূবাইল আদর্শ কলেজে নবনির্মিত ভবনের উদ্বোধন, এইচএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রায়গঞ্জে পুলিশের জালে পেশাদার চোর, রয়েছে একাধিক মামলা

চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে কাশিয়ানীতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন