ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

তেজগাঁও কলেজে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ‘TMS Short Film Screening 2025’


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪-৯-২০২৫ দুপুর ১২:৫২

রাজধানীর তেজগাঁও কলেজের থিয়েটার এন্ড মিডিয়া স্টাডিজ (TMS) বিভাগ এর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘TMS Short Film Screening 2025’।

আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) তেজগাঁও কলেজ অডিটোরিয়াম-১ এ সকাল ১১টায় অনুষ্ঠানটির আয়োজন করা হয়। 

অনুষ্ঠানের উদ্বোধন ও সভাপতিত্ব করেন তেজগাঁও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক শামীমা ইয়াসমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর, তেজগাঁও কলেজ পরিচালনা পর্ষদের বিদ্যোৎসাহী সদস্য ড. মোহাম্মদ জহিরুল হুদা (জালাল) এবং অন্যান্য সিনিয়র শিক্ষকরা।

অনুষ্ঠানে বিভাগের শিক্ষার্থীদের নির্মিত ১০টি শর্ট ফিল্ম প্রদর্শিত হয়। প্রদর্শিত ফিল্মগুলোর মধ্যে ছিল— হারমোনিকা (শেখ সায়েম হোসেন), হোয়াই? (শাহাদৎ হোসেন তন্ময়), বোঝা (মো: ইবনে সাকিব), স্মাইল (সানজিদা আক্তার), অপেক্ষা (সাজিদ হাসান), ডিসিশন (মো: জাহিদুল ইসলাম), সাইকোসিন্ড্রোম (এম সাইফুর রহমান), লেট মি ইন (ইয়াসির আদনান অদ্রি ও ফজলে রাব্বি মুন্না), মার্ডার (মো: নয়ন ইসলাম লিংকন) এবং ইন্টারোগেশন (মাশরাফি সজিব)।

আয়োজনে অতিথিরা শিক্ষার্থীদের নির্মিত চলচ্চিত্রগুলোতে সৃজনশীলতা, সমাজবোধ এবং শিল্পচেতনার প্রশংসা করেন।

এমএসএম / এমএসএম

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে

লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল

মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ

তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির প্লট রাজউক কর্তৃক অন্যকে বরাদ্দ দেয়ার উদ্যোগের প্রতিবাদে সেক্টরবাসীর মানববন্ধন

উত্তরা ১২ নম্বর সেক্টর সোসাইটি ও ইউনিমার্টের আয়োজনে শিশু-কিশোরদের তিন মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন

দেশের সমসাময়িক বিষয় নিয়ে ‘বাংলাদেশ ভূমিহীন আন্দোলন’-এর বর্ধিত সভা অনুষ্ঠিত

ভরপাশা ইউনিয়ন বিএনপির কমিটিতে জুবেল জোমাদ্দার যুগ্ম-সাধারণ সম্পাদক মনোনীত

নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি

মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)

উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২

পরিকল্পিত অপপ্রচার চালিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে: এডিসি শামীম