ঢাকা সোমবার, ২৯ জুন, ২০২৬

মধুখালীতে প্রতারণার ফাঁদে পড়ে অসহায় পঙ্গু চালকের ইজিবাইক চুরি


মফিজুর রহমান মুবিন, মধুখালি photo মফিজুর রহমান মুবিন, মধুখালি
প্রকাশিত: ২৪-৯-২০২৫ দুপুর ২:১৮

ফরিদপুরের মধুখালীতে প্রতারণার মাধ্যমে এক অসহায় পঙ্গু ব্যক্তির একমাত্র সম্বল ইজিবাইক চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৪ সেপ্টেম্বর ২০২৫) বেলা সাড়ে ১২টার দিকে মধুখালী রেলস্টেশনের পাশে মাঠে এ ঘটনা ঘটে।
 
স্থানীয় সূত্রে জানা যায়, বাগাট বন্দর থেকে ইজিবাইক চালক লুৎফর হোসেনকে এক ব্যক্তি নিজেকে সেনাবাহিনীর সদস্য পরিচয় দিয়ে ভাড়া নেন। পরে তিনি চালককে মধুখালী রেলস্টেশনের পাশে নিয়ে এসে একটি বাড়ি দেখিয়ে বলেন—“ওই বাড়িতে একজন আছেন, তাকে গিয়ে বলুন সেনাবাহিনীর অফিসার ইকবাল এসেছেন।” চালক ভদ্রলোকের কথামতো বাড়িতে গিয়ে কাউকে না পেয়ে ফিরে আসেন। ফিরে এসে দেখেন, যাত্রী ও তার ইজিবাইক উভয়ই উধাও।
 
ঘটনার পর হতভাগ্য চালক লুৎফর হোসেন চারদিকে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না পেয়ে মধুখালী থানায় যান। খবর পেয়ে মধুখালী থানার সাব-ইন্সপেক্টর (এসআই) তন্ময় মণ্ডল ঘটনাস্থল পরিদর্শন করেন এবং এলাকাবাসীর কাছে জিজ্ঞাসাবাদ করেন। পরে ভুক্তভোগীকে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করার পরামর্শ দেন।এ বিষয়ে সাব-ইন্সপেক্টর তন্ময় মণ্ডল বলেন, আমরা মৌখিক অভিযোগ পেয়েই ঘটনাস্থলে গিয়েছি। লিখিত অভিযোগ পাওয়ার পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
 
কান্নাজড়িত কণ্ঠে ভুক্তভোগী ইজিবাইক চালক লুৎফর হোসেন বলেন,আমার সংসার চালানোর একমাত্র ভরসা এই ইজিবাইক। আজ আমাদের বাড়িতে মসজিদের ইমাম সাহেবকে খাওয়ানোর কথা ছিল। আমি ভেবেছিলাম, সারাদিন গাড়ি চালিয়ে যা ইনকাম হবে, তা দিয়ে ভালোভাবে বাজার করে ইমাম সাহেবকে আপ্যায়ন করব। কিন্তু এখন ইজিবাইকটাই নেই, সংসার চলবে কিভাবে—কিছুই বুঝতে পারছি না।

এমএসএম / এমএসএম

দামুড়হুদার নবাগত ইউএনও হিসেবে লাভলী ইয়াসমিনের যোগদান

আওয়ামী লীগ নেতা  সিরাজুল আলম ঝন্টুর ইন্তেকাল

ব্র্যাক পটুয়াখালী মাইক্রোফাইনান্স (দাবি+)কর্মসূচির উদ্যোগে ব্র্যাক হ্যাচারির মাছের পোনা অবমুক্ত করন

ঠাকুরগাঁওয়ে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নারী নিহত, আহত ২

সিংড়ায় বিনামূল্যে কৃষি প্রণোদনা ও চারা বিতরণ

তাড়াশে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

পাঁচবিবি বিএম কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

পূবাইল আদর্শ কলেজে নবনির্মিত ভবনের উদ্বোধন, এইচএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রায়গঞ্জে পুলিশের জালে পেশাদার চোর, রয়েছে একাধিক মামলা

চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে কাশিয়ানীতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

রায়গঞ্জে আপত্তিকর অবস্থায় আটক হওয়া ইমামের বিয়ে, কাবিন নির্ধারণ ১০ লাখ টাকা

রাজস্থলীতে পরিদর্শনে আসেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ডক্টর জিয়াউদ্দিন

বিজয়নগরের সাতবর্গে ১ কোটি ১৯ লাখ টাকার পুকুর নিয়ে বিরোধ: সাবেক মেম্বারসহ দুইজনের বিরুদ্ধে জিডি