মধুখালীতে জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার ফাইনাল সম্পন্ন
বাংলাদেশ জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি ক্রীড়া সমিতির ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ এর ফাইনাল খেলা উৎসবমুখর আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।
২৪ সেপ্টেম্বর (বুধবার) বিকেলে ফরিদপুরের মধুখালী উপজেলার কালপোহা উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল আউয়াল আকন। খেলার ধারাভাষ্য দেন দিঘলিয়া উচ্চ বিদ্যালয়ের সরকারি শিক্ষক টারজান মিয়া।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু রাসেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক একাডেমি সুপারভাইজার রাশেদুল ইসলাম, মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামান মামুন, কামারখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বশির উদ্দিন, কালপোহা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নাসিরুল ইসলাম, মধুখালী উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মো. রাকিব হোসেন চৌধুরী ইরান, সাবেক সাংগঠনিক সম্পাদক মো. হায়দার আলী মোল্লা, কামালদিয়া ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি কামাল উদ্দিন মাস্টারসহ এলাকার বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী ও সুধীজন।
খেলায় বালক বিভাগে মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয় ২–১ গোলে কামারখালী উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। অপরদিকে বালিকা বিভাগে রায়পুর বকশিপুর উচ্চ বিদ্যালয় ৬–১ গোলে গাজনা পূর্ণচন্দ্র বহুমুখী উচ্চ বিদ্যালয়কে হারিয়ে শিরোপা অর্জন করে।
খেলা শেষে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
এমএসএম / এমএসএম
দামুড়হুদার নবাগত ইউএনও হিসেবে লাভলী ইয়াসমিনের যোগদান
আওয়ামী লীগ নেতা সিরাজুল আলম ঝন্টুর ইন্তেকাল
ব্র্যাক পটুয়াখালী মাইক্রোফাইনান্স (দাবি+)কর্মসূচির উদ্যোগে ব্র্যাক হ্যাচারির মাছের পোনা অবমুক্ত করন
ঠাকুরগাঁওয়ে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নারী নিহত, আহত ২
সিংড়ায় বিনামূল্যে কৃষি প্রণোদনা ও চারা বিতরণ
তাড়াশে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন
পাঁচবিবি বিএম কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান
পূবাইল আদর্শ কলেজে নবনির্মিত ভবনের উদ্বোধন, এইচএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
রায়গঞ্জে পুলিশের জালে পেশাদার চোর, রয়েছে একাধিক মামলা
চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে কাশিয়ানীতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন
রায়গঞ্জে আপত্তিকর অবস্থায় আটক হওয়া ইমামের বিয়ে, কাবিন নির্ধারণ ১০ লাখ টাকা
রাজস্থলীতে পরিদর্শনে আসেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ডক্টর জিয়াউদ্দিন