ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

কেশবপুরে শিশু তাওসীফ রোহানকে নির্যাতনকারী সেই শিক্ষক বরখাস্ত


সোহেল পারভেজ, কেশবপুর photo সোহেল পারভেজ, কেশবপুর
প্রকাশিত: ২৫-৯-২০২৫ দুপুর ৩:২৬

যশোরের কেশবপুরে তৃতীয় শ্রেণির ছাত্র তাওসীফ রোহানকে নির্যাতনকারী শিক্ষক চিন্ময় সরকারকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। যশোর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল আলম গত বুধবার এক আদেশে দশকাহুনিয়া প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক চিন্ময় সরকারকে সাময়িকভাবে বরখাস্ত করেন।

শিশুর ওপর অমানুবিক নির্যাতনের ঘটনায় জাতীয় ও আঞ্চলিক পত্রিকাসহ অনলাইনে  ছবিসহ খবর প্রকাশিত হয়। এরপর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুর রব ওই ঘটনায় তদন্ত করে তার সত্যতা পেয়ে ওই শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করতে জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কাছে পত্র দেন। ওই পত্র পেয়ে জেলা শিক্ষা অফিসার গত বুধবার তাকে সাময়িকভাবে বরখাস্ত করেন।

বরখাস্তের চিঠিতে উল্লেখ করা হয়েছে, সহকারী শিক্ষক চিন্ময় সরকার তৃতীয় শ্রেণির ছাত্র তাওসিফ রোহানকে প্রহার করে তার বাম কানে গুরুতর জখম করেন। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুর রব তদন্ত করে তার প্রতিবেদন দাখিল করেছেন। দাখিলকৃত প্রতিবেদনে ঘটনার সত্যতা পাওয়ায় উক্ত শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করার সুপারিশ করা হয়। সংশ্লিষ্ট শিক্ষকের এহেন কর্মকান্ড অসদাচরণের শামিল। তাই চিন্ময় সরকারকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো।

প্রসঙ্গত, গত ২১ সেপ্টেম্বর সহকারী শিক্ষক চিন্ময় সরকার দশকাউনিয়া গ্রামের রমি শেখের ছেলে তাওসিফ রোহানের বাম পাশের চোয়ালে, মাথায় এবং পিঠে লাঠি দিয়ে আঘাত করেন। এতে সে গুরুতর আহত হয়। ঘটনাটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ দীন মোহম্মদ কে জানানো হলেও তিনি এ ব্যাপারে কোন পদক্ষেপ গ্রহণ না করে শিশু শিক্ষার্থী তাওসিফ রোহানকে অফিস কক্ষে তিন ঘন্টা আটকে রাখার অভিযোগও ওঠে। 

এমএসএম / এমএসএম

বিভ্রান্তিকর ও ভিত্তিহীন তথ্য প্রচার করে ফেসবুকে পোস্ট, প্রতিবাদে সংবাদ সম্মেলন।

চন্দনাইশে মহাপরিকল্পনা প্রণয়নের তথ্য উপস্থাপন কর্মশালা

নানা অনিয়মের অভিযোগ রাবিপ্রবির সাবেক ভিসি আতিয়ারে বিরুদ্ধে

টাঙ্গাইলে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা : মরদেহ উদ্ধার করেছে পুলিশ

আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫

আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার

ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা

বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার

নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ

রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ

‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ

কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ

বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল