মন্দির পরিদর্শনে ঢাকা গেন্ডারিয়া থানার ওসি, পূজাকে ঘিরে কড়া নিরাপত্তার আশ্বাস
রাজধানীর গেন্ডারিয়া থানার অফিসার্স ইনচার্জ (ওসি) গোলাম মর্তুজা ঢাকা গেন্ডারিয়া বিভিন্ন দুর্গা মন্দির পরিদর্শন করেছেন। এ সময় তিনি পূজা উদযাপন নির্বিঘ্নে করতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
গেন্ডারিয়া থানার অফিসার্স ইনচার্জ (ওসি) গোলাম মর্তুজা জানান আমাদের পুলিশ কমিশনার মহোদয়ের নির্দেশে, শ্রী শ্রী সার্বজনীন দুর্গাা মন্দির (ইস্কন স্বামীবাগ), শ্রী শ্রী সার্বজনীন দুর্গাা মন্দির নারন্দিা, নারিন্দা নব তরুণ সংসদ পূজা কমিটি, শ্রী শ্রী সার্বজনীন দুর্গাা মন্দির প্রাচুর্য ভিলা, শ্রী শ্রী সার্বজনীন দুর্গাা মন্দির নারিন্দা প্রভাতী সংঘসহ একযোগে মোট ১৬টি পূজামন্ডপে দুর্গাপূজা উদযাপিত হবে।পূজার প্রাক প্রস্তুতি দেখতে এসেছি গেন্ডারিয়া এলাকার সকল মন্দিরের প্রস্তুতি ভালো রয়েছে। আমাদের উদ্দেশ সবাই যেন পূজা সুন্দরভাবে উদযাপন করতে পারে তার ব্যবস্থা করা। সবার সহযোগিতা নিয়ে যেন ভালোভাবে উদযাপন শেষ হয় সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আমরা মন্দির ও পূজা উদযাপন কমিটির কাছ থেকে সহযোগিতা আশা করছি। পূজা চলাকালীন প্রতিটি মন্দিরে পুলিশের পাশাপাশি র্যাব ও সাদা পোশাকে গোয়েন্দা সংস্থার সদস্যরা তৎপর থাকবেন। এছাড়া প্রতিটি মন্দিরের আশপাশের রাস্তায়,বিভিন্ন পয়েন্টে সিসি ক্যামেরা মনিটরিং, চেকপোস্ট স্থাপন ও টহল জোরদার করা হবে।
তিনি পূজামন্ডপ পরিচালনা কমিটির সঙ্গে মতবিনিময়কালে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, ধর্মীয় সম্প্রীতি রক্ষায় পুলিশ সর্বদা জনগণের পাশে রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় কোনো ধরনের অবহেলা করা হবে না।
স্থানীয় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় সন্তোষ প্রকাশ করেন এবং পূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এমএসএম / এমএসএম
ফিটলিস্টভুক্ত প্রশিক্ষণে দ্বিতীয় মহালছড়ির ইউএনও শিবু দাশ
নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে দেশব্যাপী কর্মসূচির আহ্বান ইউট্যাবের
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চ্যানেল এস-এর রিপোর্টার সোহেল রানা শুভর ওপর সন্ত্রাসী হামলা-প্রাণনাশের হুমকি
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে সাংবাদিকের ওপর হামলা, প্রাণনাশের হুমকি
তেজগাঁওয়ে আ.লীগের নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল
উত্তরা পশ্চিম থানায় জেলা মহিলা যুবলীগের সভাপতি গ্রেফতার
মালয়েশিয়ায় লুৎফুজ্জামান বাবরের মেরুদণ্ডে সফল অস্ত্রোপচার
উত্তরায় পৃথক অভিযানে আওয়ামী লীগ, কৃষক লীগ ও ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার
বর্ণাঢ্য আয়োজনে নবীন বরণ উদযাপন মোহাম্মদপুর মহিলা কলেজ প্রাঙ্গনে
যাত্রাবাড়ী থানা মহিলা দলের শিক্ষা বিষয়ক সম্পাদক শারমিন আক্তার রিতা বহিষ্কৃত
রাজধানীতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রদলের সতর্ক অবস্থান
অন্ধকার থেকে আলোর পথে ৩৫০ মানুষ, চোখে নতুন স্বপ্ন দেখার সুযোগ করে দিল ছওয়াব