ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

কার্ভাডভ্যান চাপায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত


মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি photo মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি
প্রকাশিত: ২৫-৯-২০২৫ দুপুর ৪:১২

রাজধানীর কারওয়ান বাজারে কাভার্ডভ্যান চাপায় মোটরসাইকেলে থাকা নর্দান বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী লুৎফর রহমান রাইয়ান নিহত হয়েছেন।

 এ ঘটনায় কাভার্ডভ্যানের হেলপারকে আটক করেছে তেজগাঁও থানা পুলিশ।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে কারওয়ান বাজার বাটা শোরুমের কাছে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় মোটরসাইকেলে থাকা সজিব নামে অপর এক ব্যক্তি গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলটি ফার্মগেটের দিকে যাওয়ার পথে পেছন থেকে একটি কার্ভাডভ্যান ধাক্কা দিলে মোটরসাইকেল আরোহী রাইয়ান ট্রাকের চাকার নিচে চাপা পরে ঘটনাস্থলেই প্রাণ হারান।

লুৎফর রহমান রাইয়ান নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র এডভোকেট লতিফুর রহমান রতনের একমাত্র ছেলে। পরিবারের সাথেই রাজধানীতে থাকতেন।

 এ ঘটনায় তেজগাঁও থানা পুলিশ জানায়, কাভার্ডভ্যান নিয়ে চালক পালিয়ে গেলেও হেলপার তরিকুল ইসলামকে আটক করেন তারা।

নিহত রাইয়ানের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এমএসএম / এমএসএম

পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"

নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান

তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ‎কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী

হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার

ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা

দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক

বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক

গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার