ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

সুন্দরগঞ্জে ভিমরুলের কামড়ে নিহত নুসরাতের পরিবারের পাশে ইউএনও


সফিকুল ইসলাম রাজা, সুন্দরগঞ্জ  photo সফিকুল ইসলাম রাজা, সুন্দরগঞ্জ
প্রকাশিত: ২৩-৯-২০২১ দুপুর ১২:৫০

গাইবান্ধার সুন্দরগঞ্জে ভিমরুলের কামড়ে নিহত সেই নুসরাতের (৭) জানাজায় অংশ নেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ আল-মারুফ। বুধবার (২২ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে নিহতের গ্রামের বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফনকার্য সম্পন্ন করা হয়। নুসরাত উপজেলার সর্বানন্দ ইউনিয়নের দক্ষিণ সাহাবাজ গ্রামের নুরুল ইসলামের মেয়ে।

নুসরাতের জানাজায় অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করে ইউএনও বলেন, এ ধরনের মৃত্যুর সংবাদ নেই বললেই চলে। কিন্তু এটি পাওয়ার পর আমি খুবই ব্যথিত হই। জেনেছি পরিবারটি অসহায়। শিশুটির চিকিৎসা করাতে লক্ষাধিক টাকা খরচ হয়েছে তাদের। সে কারণে জানাজায় অংশগ্রহণ করি এবং নামাজে উপস্থিত মুসল্লিদের সচেতনতায় বক্তব্য রাখি। এছাড়াও ওই পরিবারকে নগদ আর্থিক সহায়তা দেয়া হয় বলে জানান তিনি।

ভিমরুলের কামড়ে শিশুটির মৃত্যু হওয়ার বিষয়টি নিশ্চিত করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান বলেন, নুরুল ইসলামের বসতবাড়ির টিনের চালে বিশালাকৃতির একটি ভিমরুলের বাসা ছিল। গত ১০ সেপ্টেম্বর শিশুটি তার আরো ৫-৬ জন খেলার সাথীসহ বাড়ির প্রবেশপথে খেলছিল। এ সময় তার এক সহপাঠী হঠাৎ করেই ওই ভিমরুলের বাসায় ঢিল ছোড়ায় হাজার হাজার ভিমরুল বেপরোয়া হয়ে ওঠে। সবাই ওখান থেকে পালিয়ে গেলেও শিশু নুসরাত দৌড়াতে গিয়ে মাটিতে পড়ে যায়। এ সময় শতাধিক ভিমরুল তাকে কামড় দেয়। এতে গুরুতর আহত হলে প্রথমে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে (রমেক) ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করেন। পরে নুসরাতকে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (পিজি) ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত মঙ্গলবার বিকেলে মারা যায় নুসরাত। পরে রাত ১২টার দিকে নুসরাতের মৃতদেহ তার গ্রামের বাড়িতে আনা হয়।

এমএসএম / জামান

সাভারে প্রশাসনিক কর্মকর্তা আবুল কালাম আজাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ

অবাধে সার মজুদ: দুর্গাপুরে ব্যবসায়ীর বাড়ি থেকে ৬৭০ বস্তা সার জব্দ, এলাকায় চাঞ্চল্য

অবশেষে তিস্তার পেটে নিচিহ্ন হল ভোরের পাখি প্রাথমিক স্কুলটি৷

পায়রা নদীর অব্যাহত ভাঙন: দেড়শ পরিবার নিঃস্ব, রাস্তায় ২০টি ঘর

ক্ষেতলালে সন্তান নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে গৃহবধূর অবস্থান

বাঘার চকরাজাপুরে ভয়াবহ বন্যা: ইউনিয়নের ৮০% বাড়ি পানিবন্দি

নেত্রকোণার দুর্গাপুরে বেকার যুবকদের দক্ষ জনশক্তি রূপান্তরে বাকলজোড়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান-ফারুক আকন্দ

দেবোত্তর সম্পত্তি দখল: তানোরে হিন্দু সম্প্রদায়ের মানববন্ধনে উত্তাল শিবরামপুর

নেত্রকোণায় প্রেমের বিয়ে না-কি অপহরণ? নিকাহনামা স্বাক্ষর অনুযায়ী তরুণীর সম্মতিতেই বিয়ে

বাগেরহাটে কৃষি ব্যাংক শাখা ব্যবস্থাপকদের সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত

অনিশ্চয়তায় হাটিকুমরুল ইন্টারচেঞ্জ: মেগা প্রকল্প বাস্তবায়নে ধীরগতি

বিমানবন্দর এলাকায় সক্রিয় ছিনতাইকারী চক্রের সদস্য গ্রেফতার, উদ্ধার বিপুল মালামাল

পেকুয়ায় পুলিশের অভিযান, ইয়াবা-টাকাসহ আটক ২