কোনাবাড়িতে মুহাম্মদ আব্দুল কুদ্দুস উচ্চ বিদ্যালয়ে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
গাজীপুরের কোনাবাড়িতে মুহাম্মদ আব্দুল কুদ্দুস উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরুষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে স্কুলের হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিধান কৃষ্ণ বর্মণের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোনাবাড়ি থানা বিএনপি'র সাধারণ সম্পাদক বাবুল হোসেন।
প্রধান অতিথি তার বক্তব্যে শিক্ষকদের উদ্দেশ্যে
বলেন,আপনারা পাঠদানে আরো মনোযোগী হবেন বলে আমি বিশ্বাস করি। তিনি বলেন আপনাদের সকল চাহিদা আমরা আপনাদের পাশে থেকে সার্বক্ষণিক দেখভাল করার চেষ্টা করব। তিনি বলেন,আমরা আশা করবো আপনাদের পাঠদানের মাধ্যমে গাজীপুর জেলার মধ্যে মুহাম্মদ আব্দুল কুদ্দুস উচ্চ বিদ্যালয় শ্রেষ্ঠ স্কুল হিসেবে পরিচিতি লাভ করবে। শিক্ষার্থীদের আদর্শিক নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষক এবং অভিভাবককে সমান দায়িত্ব পালন করতে হবে।
মুহাম্মদ আব্দুল কুদ্দুস উচ্চ বিদ্যালয়ের সিনিয়র
শিক্ষক মোঃ আজগর আলীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোনাবাড়ি থানা বিএনপির সহ-সভাপতি মোঃ রেজাউল করিম মাস্টার,৯ নং ওয়ার্ড বিএনপির,সভাপতি আমিনুর সরকার, সাধারণ সম্পাদক মোঃ মামুনুর রশীদ মামুন, কোনাবাড়ি থানা মহিলা দলের সভাপতি স্বর্ণা চাকলাদার, কোনাবাড়ি থানা বিএনপির প্রচার সম্পাদক মোঃ পিয়াস চাকলাদার, সহ প্রচার সম্পাদক এনামুল হক,কোনাবাড়ি থানা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ ওয়াসিফ সালিম।
এছাড়াও অত্র বিদ্যালয়ের সাবেক কৃতি শিক্ষার্থী বিল্লাহ হোসেন ও শহিদুল ইসলাম এসময় উপস্থিত ছিলেন।
পরে অতিথিরা বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ ও এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবধর্না প্রদান করেন।
এমএসএম / এমএসএম
মজুরি বোর্ড গঠন ও শ্রমিকরা কাজে ফেরায় ধন্যবাদ জানিয়ে যুবদলের পথসভা
কুড়িগ্রাম শিল্পী কল্যাণ সোসাইটির জেলা কমিটির যাত্রা শুরু
বিকল্প পথে রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের আরও এক চালান
ঘিওর হাট বাজারে ফুটপাত ও রাস্তা দখল করে দোকানপাট জনগনের দুর্ভোগ চরমে
বাগেরহাটে চাঞ্চল্যকর দস্যুতা মামলার মূলহোতাসহ ৪ ডাকাত গ্রেফতার
নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এর উদ্বোধন
কোনাবাড়ীতে মাদকবিরোধী র্যালী অনুষ্ঠিত হয়েছে
রায়গঞ্জে দৃষ্টিহীন মা, প্রতিবন্ধী মেয়েসহ তিন সন্তান নিয়ে বিপাকে বিধবা আয়েশা
ধুনটে এমপি সিরাজের গাড়িবহরে হামলার মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার
কুড়িগ্রামে অ্যাম্বুলেন্সের ধাক্কায় মাদ্রাসাছাত্রের মৃত্যু
ঠাকুরগাঁওকে মাদক ও ক্যাসিনোমুক্ত করতে বিশেষ উদ্যোগ: ত্রাণমন্ত্রী দুলু
প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে সোনাইমুড়ীতে ছাত্রদলের আনন্দ শোভাযাত্রা