মাদকবিরোধী অভিযান, ব্যাপক পরিবর্তন গেন্ডারিয়া এলাকায়
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতায় গেন্ডারিয়া থানা, এটি একটি ঘনবসতিপূর্ণ এবং কর্মব্যস্ত এলাকা এখানে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষের আনাগোনা ও বসবাস। এই ঘনবসতি এলাকায় রয়েছে স্কুল ,কলেজ ও ভার্সিটি এছাড়াও রয়েছে বিভিন্ন হাসপাতাল।
তবে এই কর্মব্যস্ত এলাকায় দীর্ঘদিন ধরে প্রকাশ্যে চলছিল চুরি, ছিনতাই এবং মাদক বেচাকেনার মত বিভিন্ন ধরনের অপরাধ। গত কয়েক দিনেই, এই এলাকায় দেখা যাচ্ছে ব্যাপক পরিবর্তন।
গেন্ডারিয়া থানার অফিসার ইনচার্জ গোলাম মর্তুজা উনার নেতৃত্বে প্রতিনিয়তই চলছে মাদকবিরোধী অভিযান এবং গ্রেফতার। তিনি বলেন আমাদের পুলিশ কমিশনারের নির্দেশে আমরা এই অভিযান পরিচালনা করছি এবং এটি অব্যাহত থাকবে আমাদের এই গেন্ডারিয়া থানা এলাকায় কোন প্রকারের অপরাধীর ঠাই হবে না।
গতকাল শুক্রবার বিকেলেও ওসি তদন্ত মঞ্জুরুল হাসান মাসুদ উনার নেতৃত্বে যৌথ অভিযানে গেন্ডারিয়া থানাধীন দয়াগঞ্জ থেকে ঘুন্টিগড়, গেন্ডারিয়া রেলওয়ে স্টেশনসহ বিভিন্ন এলাকায় মাদকবিরোধী কঠোর অভিযান পরিচালনা করা হয় সেখানে উপস্থিত ছিলেন গেন্ডারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মর্তুজা। তদন্ত অফিসার মাসুদ এবং গেন্ডারিয়া থানার বেশ কয়েকজন পুলিশ অফিসার। এই অভিযান পরিচালনা করে বেশ কয়েকজন মাদক সেবনকারী কে আটক করতে সক্ষম হন এবং তাদের কাছ থেকে কিছু মাদক ও মাদকের সরঞ্জাম উদ্ধার করা হয়।
এমএসএম / এমএসএম
ফিটলিস্টভুক্ত প্রশিক্ষণে দ্বিতীয় মহালছড়ির ইউএনও শিবু দাশ
নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে দেশব্যাপী কর্মসূচির আহ্বান ইউট্যাবের
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চ্যানেল এস-এর রিপোর্টার সোহেল রানা শুভর ওপর সন্ত্রাসী হামলা-প্রাণনাশের হুমকি
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে সাংবাদিকের ওপর হামলা, প্রাণনাশের হুমকি
তেজগাঁওয়ে আ.লীগের নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল
উত্তরা পশ্চিম থানায় জেলা মহিলা যুবলীগের সভাপতি গ্রেফতার
মালয়েশিয়ায় লুৎফুজ্জামান বাবরের মেরুদণ্ডে সফল অস্ত্রোপচার
উত্তরায় পৃথক অভিযানে আওয়ামী লীগ, কৃষক লীগ ও ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার
বর্ণাঢ্য আয়োজনে নবীন বরণ উদযাপন মোহাম্মদপুর মহিলা কলেজ প্রাঙ্গনে
যাত্রাবাড়ী থানা মহিলা দলের শিক্ষা বিষয়ক সম্পাদক শারমিন আক্তার রিতা বহিষ্কৃত
রাজধানীতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রদলের সতর্ক অবস্থান
অন্ধকার থেকে আলোর পথে ৩৫০ মানুষ, চোখে নতুন স্বপ্ন দেখার সুযোগ করে দিল ছওয়াব