ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

মোহনগঞ্জে গাছ নিয়ে বিরোধে প্রবাসীর স্ত্রীকে মারধর, থানায় অভিযোগ


মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি photo মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি
প্রকাশিত: ২৭-৯-২০২৫ দুপুর ১২:৩৭

নেত্রকোণার মোহনগঞ্জে গাছ নিয়ে বিরোধের জেরে পদ্মাবতী দত্ত (৪০) নামে এক গৃহবধূকে মারধরের ঘটনা ঘটেছে।

ঘটনাটি ঘটেছে গত বুধবার সকালে উপজেলার ৩নং তেঁতুলিয়া ইউনিয়নের ভাটাপাড়া গ্রামে।

এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ পদ্মাবতী দত্ত মোহনগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি অভিযোগে শ্বশুর, শাশুড়ি, দেবর ও ভাসুরসহ পরিবারের কয়েকজন সদস্যের বিরুদ্ধে মারধরের অভিযোগ এনেছেন।

অভিযুক্তরা হলেন অধীর কর (৪৫), রঞ্জন কর (৩৮), রঞ্জিত কর (৫৫), অনিল কর (৬০), সুধারাণী কর (৩২) এবং ছায়া রানী কর (৩০)।

আজ শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, পদ্মাবতীর স্বামী সুকেশ কর সৌদি আরব প্রবাসী। স্বামী বাড়িতে না থাকায় বাড়ির একটি বটগাছ নিয়ে শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা পদ্মাবতীকে ঘরে নিয়ে মারধর করে।

পরে তিনি মোহনগঞ্জ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন।

গৃহবধূ পদ্মাবতী দত্ত বলেন, ‘বর্তমানে আমি ছেলে-মেয়েকে নিয়ে চরম আতঙ্কে আছি। তারা আমাকে সবসময় খুনের হুমকি দিচ্ছে। আমি অভিযুক্তদের দৃষ্টান্তমূলক বিচার চাই।’

অভিযুক্ত অনিল কর বলেন, ‘এটি একটি তুচ্ছ ঘটনা। অভিযোগ করার মতো কিছুই ঘটেনি।’

এ বিষয়ে ওসি আমিনুল ইসলাম বলেন, ‘অভিযোগটি তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া, সংশ্লিষ্ট ইউনিয়নের বিট অফিসারকে নির্দেশ দেওয়া হয়েছে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।

এমএসএম / এমএসএম

পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"

নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান

তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ‎কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী

হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার

ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা

দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক

বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক

গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার