মোহনগঞ্জে অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন, ড্রেজার মালিককে জরিমানা
নেত্রকোণার মোহনগঞ্জে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মোতালিব মিয়া (৪০) নামে এক ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে প্রশাসন।
আজ শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম.এ. কাদের এ তথ্য নিশ্চিত করেছেন।
এরআগে গতকাল শুক্রবার বিকালে পৌরশহরের টেংগাপাড়া এলাকায় কংস নদীতে থাকা বালুভর্তি বাল্কহেড জব্দ করে প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ড্রেজার মালিককে জরিমানা করা হয়।
অভিযুক্ত ড্রেজার মালিক মোতালিব মিয়া কলমাকান্দা উপজেলার
উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় একটি প্রভাবশালী চক্র উপজেলার ধনু ও কংস নদী থেকে রাতের আঁধারে অবৈধভাবে বালু উত্তোলন করে। পরে এসব বালু মোহনগঞ্জ পৌরশহরের দৌলতপুর ও টেংগাপাড়াসহ বিভিন্ন এলাকায় নিয়ে বিক্রি করেন। শুক্রবার দুপুরে অবৈধভাবে নদী থেকে উত্তোলন করা বালু নিয়ে একটি বাল্কহেড পৌরশহরের টেংগাপাড়া কংস নদীর ঘটে লাগে। খবর পেয়ে বিকালে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধভাবে উত্তোলন করা বালু বিক্রি করা দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ড্রেজার মালিক মোতালিবকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম.এ. কাদের বলেন, অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রির বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা
রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"
নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক
রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান
তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার