কোনাবাড়ীতে ১০ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার
গাজীপুর মহানগরের কোনাবাড়ী আমবাগ এলাকায় ১০ বছর বয়সী শিশু ধর্ষণের শিকার হয়েছে। শুক্রবার(২৬ শে সেপ্টেম্বর) বিকেল আনুমানিক ৫ টার দিকে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত জালাল মিয়া (৬০) রাজশাহী জেলা মোহনপুর থানার বেলনা গ্রামের মৃত খেতু মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ভুক্তভোগী শিশুটির পরিবারের সঙ্গে আমবাগ এলাকায় একই বাড়িতে ভাড়া থাকেন।
স্থানীয়রা জানান, একই বাড়িতে থাকার সুবাদে প্রতিবেশী হিসেবে জালাল মিয়া শিশুটির সঙ্গে সখ্যতা গড়ে তোলেন। এই সুযোগকে কাজে লাগিয়ে অভিযুক্ত জালাল মিয়া শিশুটিকে প্রলোভন দেখিয়ে তার নিজের ঘরে নিয়ে যান এবং সেখানে তাকে জোরপূর্বক ধর্ষণ করেন।
পাশের রুমের এক প্রতিবেশী মাসুদ জানান, তিনি কাজ শেষে বাসায় ফিরে এসে লোকজনের ভিড় দেখে এগিয়ে যান এবং ঘটনাটি জানতে পারেন। তিনি সঙ্গে সঙ্গে ৯৯৯-এ ফোন করে পুলিশকে খবর দেওয়ার পরামর্শ দেন।
তবে, প্রাথমিকভাবে অভিযুক্ত জালাল মিয়ার পক্ষ থেকে ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য ভুক্তভোগীর পরিবারকে অর্থের প্রলোভন দেখানো হয়। একপর্যায়ে, ভুক্তভোগীর পরিবার আপোষ না হওয়ার শর্তে এবং এলাকাবাসীর সহযোগিতায় কোনাবাড়ী থানা পুলিশকে বিষয়টি অবহিত করে।
খবর পেয়ে রাত আনুমানিক সাড়ে ১২ দিকে পুলিশ ঘটনাস্থলে এসে ভুক্তভোগীর পরিবার এবং অভিযুক্ত জালাল মিয়াকে আটক করে থানায় নিয়ে যায়।
জিএমপি কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ মো সালাউদ্দিন আহমেদ জানান, অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসা হয়, পরবর্তীতে ভুক্তভোগী পরিবার থানায় ধর্ষণ মামলা করলে অভিযুক্তকে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯
কুমিল্লায় ১৩ চোরাই মোবাইল ও নগদ টাকা উদ্ধার, ৫ নারী গ্রেপ্তার
পেকুয়ায় ব্র্যাকের উদ্যোগে মাছের পোনা বিতরণ
নোয়াখালীতে ব্ল্যাকমেইল ও সম্পত্তির বিরোধে প্রবাসীর আত্মহত্যার অভিযোগ
আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা
টাঙ্গাইলে এলজিইডি'র ১০ কোটি টাকার আধুনিক ব্রিজে উঠতে হয় বাঁশের সাঁকো দিয়ে
দুর্গাপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা
পিরোজপুরে বাংলা কিউআর বাস্তবায়নে মতবিনিময় সভা
রৌমারীতে গাভিন গরু জবাই করে বিক্রি'র অভিযোগ মাংস বিক্রেতার বিরুদ্ধে, মৃত বাছুর উদ্ধার
অপরাধ যে করবেন, তাকে আইনের আওতায় আনা হবে-প্রতিমন্ত্রী মীর হেলাল
নাগরপুরে চোরের ছুরিকাঘাতে গৃহস্থ নিহত, আহত ২, ঘাতক আটক
গলাচিপায় মাদ্রাসার সুপারের অপসারণ দাবিতে মানববন্ধন, চাকরির প্রলোভনে ৮ লক্ষ টাকা ঘুষের অভিযোগ