ঢাকা রবিবার, ২ আগস্ট, ২০২৬

১৬ বছর পর কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির কমিটি: সভাপতি জাকারিয়া, সম্পাদক ওয়াসিম


ইবনুল হাসান রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা photo ইবনুল হাসান রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা
প্রকাশিত: ২৮-৯-২০২৫ দুপুর ৩:১৫

দীর্ঘ ১৬ বছর পর কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির নতুন কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন দলের কর্মসংস্থান বিষয়ক সম্পাদক এবং কুমিল্লা-৮ (বরুড়া) আসনের সাবেক সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমন। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম।

শনিবার (২৭ সেপ্টেম্বর) রাতে কুমিল্লা টাউন হল মাঠে অনুষ্ঠিত জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে এই ফলাফল ঘোষণা করা হয়। সম্মেলনে জানানো হয়, সাংগঠনিক সম্পাদকসহ আরও তিনটি গুরুত্বপূর্ণ পদে আগামী ৯ দিনের মধ্যে সিদ্ধান্ত জানানো হবে।

উল্লেখ্য, ২০০৯ সালের পর এই প্রথম কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হলো। দীর্ঘ প্রতীক্ষার পর আয়োজিত এই সম্মেলনে উৎসাহ ও উদ্দীপনার দেখা মেলে নেতাকর্মীদের মধ্যে।

সম্মেলনের উদ্বোধন করেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। প্রধান অতিথি হিসেবে যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যিনি লন্ডন থেকে ভার্চ্যুয়ালি বক্তব্য রাখেন। সম্মেলনের প্রধান বক্তা ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

নবনির্বাচিত নেতাদের শুভেচ্ছা জানিয়ে দলের কেন্দ্রীয় নেতারা বলেন, নতুন নেতৃত্বের মাধ্যমে দক্ষিণ কুমিল্লায় বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে।

এমএসএম / এমএসএম

বাগেরহাটে মাদ্রাসার দেয়াল চাপা পড়ে নির্মান শ্রমিক নিহত

আদমদীঘিতে পুকুরে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে মৃত্যু-১ নারীসহ আহত-৫

হাওরাঞ্চলে ৩০ টন বীজ সরবরাহ করা হবে - কুমিল্লায় কৃষিমন্ত্রী ইয়াসিন

বারহাট্টায় বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, ধর্ষক পলাতক

নাগরপুরে ৩ কোটি ৮৪ লাখ টাকার সেতু নির্মাণের তিন বছর পরও হয়নি অ্যাপ্রোচ সড়ক, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ

বাঁশখালীতে মাছেরঘেরে রাতের আঁধারে গোলাগুলি নিহত ১ আহত অন্তত ৮

কমলগঞ্জের ভানুগাছ ও শমশেরনগর রেলস্টেশনের সমস্যা তুলে ধরলেন স্থানীয়রা

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৫ মণ বিষাক্ত চিংড়িসহ ৩টি শুঁটকি আস্তানা ধ্বংস

লাথিতে গর্ভপাতের অভিযোগ, রিপোর্টে ‘পায়ে ঘষা’

বাঘা মাছ বাজারের সিসি রাস্তার কাজের উদ্বোধন

কোম্পানীগঞ্জে বিধি উপেক্ষা করে স্কুলের গাছ বিক্রির অভিযোগ, যুবদল নেতার কাছে হস্তান্তর নিয়ে তোলপাড়

কাউনিয়ায় জমি-জমার বিরোধকে কেন্দ্র করে ধান লুটের নাটক সাজানোর অভিযোগ

নোয়াখালীতে লক্ষাধিক মানুষের সমাগমে ‘হিজবুত তাওহীদ’ নিষিদ্ধের দাবি