রাজবাড়ী-মধুখালী রুটে ভাড়া নিয়ে বাস-অটো ইজিবাইক মালিক সমিতির দ্বন্দ্বে সড়ক অবরোধ
রাজবাড়ী বাস মালিক সমিতির উদ্যোগে নতুন করে চালু হওয়া রাজবাড়ী-মধুখালী রুটের বাস ভাড়া নিয়ে দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে। সরকারি নির্ধারিত ভাড়ার তুলনায় কম ভাড়া নেওয়ায় ক্ষুব্ধ হয়েছেন মধুখালী বাজার চৌরাস্তা অটো ইজিবাইক মালিক সমিতির নেতৃবৃন্দ। এ নিয়ে শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে তারা সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন।
অটো ইজিবাইক মালিক সমিতির অভিযোগ, সরকারের নিয়ম অনুযায়ী ভাড়া ধরা হয়েছে প্রতি কিলোমিটার ২ টাকা ৫০ পয়সা। সেই হিসাবে মধুখালী থেকে জামালপুর পর্যন্ত ১০ কিলোমিটার ভাড়া দাঁড়ায় ২৫ টাকা। কিন্তু রাজবাড়ী টু মধুখালী রুটে বাস মালিক সমিতি মাত্র ১৫ টাকা ভাড়া নিচ্ছে। এতে যাত্রীরা বাসে উঠায় অটো ইজিবাইক যাত্রী সংকটে পড়ছে। তাদের দাবি, এটি একটি গভীর ষড়যন্ত্র, যা অটো ইজিবাইক চালকদের জীবিকা হুমকির মুখে ফেলেছে।
এ সময় মধুখালী বাজার চৌরাস্তা অটো ইজিবাইক মালিক সমিতির সভাপতি মোঃ সাগর মাহমুদ, সাধারণ সম্পাদক মোঃ ওমর বিশ্বাস, সহ-সভাপতি মোঃ ছবদুল শেখ, লাইন সেক্রেটারি মোঃ মামুন বিশ্বাস (জামালপুর স্ট্যান্ড), সহ-সাধারণ সম্পাদক মোঃ ঈদ্রীস বিশ্বাস, শ্রমিক নেতা মোঃ সুমন বিশ্বাস, লাইন সেক্রেটারি মোঃ রেজওয়ান শেখ (জামালপুর স্ট্যান্ড), কার্যকরী সদস্য খোরশেদ আলম মোল্লা, ভাঙ্গী বাহার, রাজীব, রিপন, আজিজুলসহ বহু শ্রমিক কর্মী উপস্থিত ছিলেন।
কর্মসূচির অংশ হিসেবে শ্রমিকরা কাফনের কাপড় পরে মধুখালী বাজার চৌরাস্তা প্রায় এক ঘণ্টা অবরোধ করে রাখেন। তারা দাবি জানান, যদি বিআরটিসি কর্তৃপক্ষ নিয়ম অনুযায়ী ভাড়া নির্ধারণ করে দেয় তবে তাদের কোনো আপত্তি নেই। কিন্তু অস্বাভাবিকভাবে কম ভাড়া নিয়ে বাস চলাচল করলে তারা আন্দোলন চালিয়ে যেতে বাধ্য হবেন।
উল্লেখ্য, প্রায় ১৩ বছর পর নতুন করে রাজবাড়ী-মধুখালী রুটে বাস চলাচল শুরু হয়েছে।
এমএসএম / এমএসএম
আওয়ামী লীগ নেতা সিরাজুল আলম ঝন্টুর ইন্তেকাল
ব্র্যাক পটুয়াখালী মাইক্রোফাইনান্স (দাবি+)কর্মসূচির উদ্যোগে ব্র্যাক হ্যাচারির মাছের পোনা অবমুক্ত করন
ঠাকুরগাঁওয়ে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নারী নিহত, আহত ২
সিংড়ায় বিনামূল্যে কৃষি প্রণোদনা ও চারা বিতরণ
তাড়াশে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন
পাঁচবিবি বিএম কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান
পূবাইল আদর্শ কলেজে নবনির্মিত ভবনের উদ্বোধন, এইচএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
রায়গঞ্জে পুলিশের জালে পেশাদার চোর, রয়েছে একাধিক মামলা
চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে কাশিয়ানীতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন
রায়গঞ্জে আপত্তিকর অবস্থায় আটক হওয়া ইমামের বিয়ে, কাবিন নির্ধারণ ১০ লাখ টাকা
রাজস্থলীতে পরিদর্শনে আসেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ডক্টর জিয়াউদ্দিন
বিজয়নগরের সাতবর্গে ১ কোটি ১৯ লাখ টাকার পুকুর নিয়ে বিরোধ: সাবেক মেম্বারসহ দুইজনের বিরুদ্ধে জিডি