কুমিল্লায় বিশ্ব হার্ট দিবস পালিত
"স্পন্দন থামলে থেমে যাবে জীবন, হারাতে দেবেন না একটিও স্পন্দন" এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লায় বিশ্ব হার্ট দিবস পালিত হয়েছে। কুমিল্লা হার্ট ফাউন্ডেশন ও ইন্টারন্যাশনাল ডিনার হুইল ক্লাব এর যৌথ উদ্যোগে এ দিবসটি পালিত হয়।
প্রতিবছর ২৯ সেপ্টেম্বর বিশ্বজোরে দিবষটি পালিত হয় মানুষকে হৃদরোগ সম্পর্কে সচেতন করা ও হৃদয়ের যত্ন নেয়ার গুরুত্ব মনে করে দেয় এ দিবসের মূল উদ্দেশ্য।
দিবসটি উপলক্ষে সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯ টায় কুমিল্লা টাউন হল থেকে সচেতনামূলক র্যালি বের করে। র্যালিটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কুমিল্লা ক্লাবে এসে শেষ হয়। পরবর্তীতে কুমিল্লা ক্লাবে হৃদরোগ বিশেষজ্ঞদের দ্বারা বিনামূল্যে হার্টের চিকিৎসা প্রদান করা হয়।
র্যালিতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুল ইসলাম, সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক নুরুল ইসলাম পাটোয়ারী, কুমিল্লা ক্লাবের সাধারণ সম্পাদক আহমেদ শোয়েব সোহেল, জেলা কালচারাল অফিসার বশিরুল আনোয়ার, হার্টকেয়ার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ডাঃ গোলাম শাহজাহান, সহ সভাপতি মল্লিকা বিশ্বাস, কোষাধ্যক্ষ কমরেড আনোয়ার, ইনার হুইল ক্লাবের ডিস্ট্রিক্ট চেয়ারম্যান আফজালুন জহির, মোশায়েলক করিম, বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব শাহজাহান চৌধুরী, রোটারেক্ট আব্দুল্লাহ হিল বাকি প্রমুখ।
র্যালি পূর্ববর্তী হৃদরোগ সচেতনামূলক সংক্ষিপ্ত আলোচনায় কুমিল্লা হার্ট ফাউন্ডেশনের সভাপতি ডাঃ তৃপ্তিশ চন্দ্র ঘোষ বলেন, হৃদরোগ আজ বিশ্বজুড়ে মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে, অথচ তা অনেকাংশেই প্রতিরোধ যোগ্য। তাই এদিন শুধু প্রতীকি উদযাপন নয়, এটি একটি বৈশ্বিক আন্দোলন। যার উদ্দেশ্য হৃদরোগের প্রতিরোধ ও সুস্থ হৃদয় গড়ে তোলা।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুল ইসলাম বলেন, প্রতিদিন একজন মানুষের অন্তত ৩০ মিনিট হাঁটতে হবে। নিয়মিত হাঁটা, কায়িক পরিশ্রম, নিরাপদ খাদ্যাভ্যাস এবং সচেতনতাই পারে হৃদরোগের ঝুঁকি থেকে বাঁচতে।
এমএসএম / এমএসএম
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ