ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

মোহনগঞ্জে তীব্র গরম, লোডশেডিংয়ে জনজীবন দুর্বিসহ


মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি photo মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি
প্রকাশিত: ৩০-৯-২০২৫ দুপুর ৩:৪৩

চলমান সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার মধ্যেও বিদ্যুতের লোডশেডিং। এদিকে আশ্বিন মাসের তীব্র গরমে মানুষের দিনযাপন অসহনীয় হয়ে উঠেছে। এক সপ্তাহ ধরে বৃষ্টি না হওয়ায় দিনকাল কাঠফাটা রোদ ও গরমে ভরা। এই পরিস্থিতিতে বিদ্যুতের লোডশেডিংয়ে জনজীবন আরও দুর্বিসহ হয়ে উঠেছে।

নেত্রকোণার মোহনগঞ্জে তীব্র গরমে প্রতিবেদন তৈরি করা পর্যন্ত পল্লী বিদ্যুতের ব্যাপক লোডশেডিংয়ের কারণে জনজীবন বিপর্যস্ত। ২৪ ঘণ্টার মধ্যে গড়ে প্রায় ১২ ঘণ্টাই লোডশেডিং থাকে।

লোডশেডিং সমস্যার কারণে ভোগান্তির শিকার উপজেলার লাখো মানুষ। পৌর শহরে প্রায় সকল পরিবার প্রয়োজনীয় পানির সংকটে পড়ছে।

দিনরাত সব মিলিয়ে প্রায় ১২ ঘণ্টা পল্লী বিদ্যুতের লোডশেডিং। অনেকেই ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বিদ্যুতের দুর্ভোগ লাঘবে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন। অপরদিকে বাসা-বাড়িসহ শিক্ষার্থীরা চরম ভোগান্তিতে পড়ছেন। এতে জনজীবন নাজেহাল হওয়ার পাশাপাশি বিঘ্নিত হচ্ছে শিক্ষার্থীদের লেখাপড়া। তীব্র এ গরমে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। একই সঙ্গে শিশু-বৃদ্ধসহ অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন।

মোহনগঞ্জ পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম ইমদাদুল হক বলেন, বিদ্যুতের আমাদের জেনারেশন নাই। বরাদ্দ কম।

গ্রাহকরা ক্ষোভ প্রকাশ করে জানান, প্রতিদিন সকাল থেকে রাত সব মিলিয়ে ১১ থেকে ১২ ঘণ্টা লোডশেডিংয়ের নামে বিদ্যুৎ বিভ্রাট হচ্ছে। মোহনগঞ্জ পল্লী বিদ্যুৎ এর এমন আচরণ নতুন কিছু নয়, প্রতিনিয়ত এমনই হচ্ছে। এতে চরম দুর্ভোগের শিকার হতে হয় পৌর শহর থেকে শুরু করে উপজেলার লাখো মানুষ।

এমএসএম / এমএসএম

পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"

নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান

তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ‎কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী

হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার

ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা

দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক

বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক

গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার