“বিএনপি মানুষের প্রত্যাশা পূরণে পরিকল্পিতভাবে কাজ করবে” : ব্যারিস্টার অমি
ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জনতার এমপি ব্যারিস্টার অমি বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় এলে কেরানীগঞ্জসহ সারাদেশে মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণে পরিকল্পিতভাবে কাজ করবে।
মঙ্গলবার (০১ অক্টোবর) বিকেল ৪ টায় কেরানীগঞ্জের বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
ব্যারিস্টার অমি বলেন, “বিএনপি দেশের আমূল পরিবর্তনে বিশ্বাসী। আমরা এমন একটি রাষ্ট্র গড়তে চাই, যেখানে নগরজীবনের সুফল সব শ্রেণি-পেশার মানুষ সমভাবে ভোগ করতে পারবেন। এজন্য জরুরি ভিত্তিতে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রয়োজন।”
তিনি আরও বলেন, “আমরা ক্ষমতায় গেলে যেখানে এখনো গ্যাস সংযোগ নেই, সেখানে গ্যাস সরবরাহ নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ।”
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে ব্যারিস্টার অমি বলেন, “সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় জনগণের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখতে হবে। বিএনপি তার ঘোষিত ৩১ দফা রূপরেখার ভিত্তিতে দেশ পরিচালনা করে একটি টেকসই অর্থনৈতিক ভিত্তি গড়ে তুলতে চায়।”
দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মন্ত্রী আমান উল্লাহ আমান, কেরানীগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী শামীম, নাজিমউদ্দিন নাজিম, ইসমাঈল হোসেন জাকির, রেজাউল করিম জুয়েল, কৃষক দলের মতিন আহমেদ, মনিরুজ্জামান মনির, জাহিদুর রহমান জাহিদসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এমএসএম / এমএসএম
বৃহত্তর উত্তরা সর্বোচ্চ উলামা আইম্মা পরিষদের কেন্দ্রীয় সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত
শহীদ মডেল স্কুল এন্ড কলেজ কামারপাড়া তুরাগের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
রাজউকের মোবাইল কোর্ট অভিযানে রাজধানীর বিভিন্ন এলাকায় তিন ভবনে ব্যবস্থা, মিটার জব্দ
জন্মনিয়ন্ত্রণে ‘ভূতের বাতি’ সামগ্রীর তীব্র সংকটে সেবা ব্যাহত, বঞ্চিত কোটি কোটি দম্পতি
ফায়ারের ডিজির বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত ফায়ার ফাইটার কামাল
প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে বাংলাদেশ স্কাউটসের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ
বিএমইউর সুপার স্পেশালাইজড হাসপাতালে মালামাল চুরির ঘটনায় গ্রেফতার ২
সাংবাদিকের ওপর হামলা হোটেল বায়ান্ন ইন্টারন্যাশনাল কর্মচারীদের
প্রশাসনিক ট্রাইব্যুনালে ফরেস্ট গার্ডদের মামলা পদোন্নতির সমাধান আদালতে
‘সংরক্ষিত আসনের জন্য আমাকে প্রস্তাব দেওয়া হয়েছিল, ফিরিয়ে দিয়েছি’
সন্ত্রাসী ভাড়া করে ক্যান্সার হাসপাতালের উপ-পরিচালককে ছুরিকাঘাত
পোড়া তেল ব্যবহার না করার আহ্বান বিএফএসএ চেয়ারম্যানের