ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

ধামরাইয়ে এক দিনেই দুই বীর মুক্তিযোদ্ধার মৃত্যু


সোহেল রানা, ধামরাই photo সোহেল রানা, ধামরাই
প্রকাশিত: ২৪-৯-২০২১ দুপুর ১০:৩৪

ঢাকার ধামরাইয়ে এক দিনেই মারা গেছেন রণাঙ্গনের দুই সহযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান (৮০) এবং বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ (৭০)। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে নিজ নিজ বাড়িতে তারা মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রহমান।

মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান ধামরাইয়ের কুশুরা ইউনিয়নের বাউজা গ্রামের বাসিন্দা। তিনি বকচর প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন। মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ ধামরাইয়ের কুশুরা ইউনিয়নের কুশুরা গ্রামের বাসিন্দা। তিনি গত কয়েক বছর ধরেই চোখের সমস্যায় ভুগে অন্ধ হয়ে গেছিলেন।

কমান্ডার আব্দুর রহমান বলেন, তারা দুজনই আমাদের রণাঙ্গনের সহযোদ্ধা ছিলেন। ধামরাইয়ের কালামপুর, কুশুরা, আমছিমুরে সম্মুখ সমরে অংশ নিয়েছিলেন তারা। বার্ধক্যজনিত কারণে একে একে সবাই চলে যাচ্ছেন। আজকেও আমরা দুজনকে হারালাম। তাদের শ্রদ্ধা জানাতে ঢাকা থেকে পুলিশের বিশেষ দল এসে গার্ড অব অনার দেয়। পরে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এমএসএম / জামান

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত